Friday, April 3, 2026

ফের রাজ্যে এসে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠকে ডেপুটি ইলেকশন কমিশনার সুদীপ জৈন

Date:

Share post:

মাস কয়েক পরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। শাসক-বিরোধী চাপানউতোরে সরগরম রাজ্য রাজনীতি। এরই মাঝে আগামী শুক্রবার প্রকাশিত হবে রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা। এবার এক মাসের মধ্যে দ্বিতীয়বার ফের দুদিনের রাজ্য সফরে এলেন ডেপুটি ইলেকশন কমিশনার সুদীপ জৈন (Sudip Jain)। মঙ্গলবার রাতেই কলকাতা এসে পৌঁছান তিনি।
জানা গিয়েছে, আজ বুধবার প্রথম দফায় দক্ষিণ বঙ্গের জেলা শাসক, পুলিশ সুপার, কমিশনারদের সঙ্গে দুপুরে বৈঠক করবেন সুদীপ জৈন।
পাশাপাশি উত্তরবঙ্গের সব জেলাশাসক, পুলিশ সুপাররা থাকবেন ভার্চ্যুয়ালি। দ্বিতীয় দফায় শুধুমাত্র জেলাশাসকদের সঙ্গেই বৈঠক করার কথা রয়েছে সুদীপ জৈনের।
এবারের রাজ্য সফরে কলকাতা থেকেই যাবতীয় বৈঠক প্রস্তুতি করবেন ডেপুটি ইলেকশন কমিশনার সুদীপ জৈন বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। ডেপুটি ইলেকশন কমিশনারের এবারের সফরে ভোটই আলোচনার প্রধান বিষয়বস্তু। আলোচনায় প্রাধান্য পেতে পারে কেন্দ্রীয় বাহিনীর প্রসঙ্গও, এমনটাই মনে করা হচ্ছে।

Related articles

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...

কমিশনের নির্দেশে রদবদল! সরলেন মালদহের কমিশনার, দায়িত্বে গুলাম আলি আনসারি

বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে একাধিক প্রশাসনিক পদে রদবদল শুরু করেছিল নির্বাচন কমিশন। গত কয়েক সপ্তাহে শীর্ষ...