Wednesday, June 24, 2026

কুয়াশার দাপট, কমছে তাপমাত্রা, কনকনে ঠান্ডা উত্তরবঙ্গে

Date:

Share post:

কুয়াশার (Fog) দাপট চলছেই। পাল্লা দিয়ে কমছে দিনরাতের তাপমাত্রাও। উত্তরের কনকনে বাতাসের জেরে রাস্তায় আর পাঁচটা বুধবারের চেয়ে ভিড় অনেক কম। দার্জিলিঙে (Darjeeling) রাতের তাপমাত্রা প্রায় শূন্যের কাছাকাছি চলে যাচ্ছে অপেক্ষাকৃত উঁচু এলাকায়। সিকিমেও (Sikkim) তাই।

সিকিমের কেন্দ্রীয় আবহাওয়া বিভাগের অধিকর্তা গোপানীথ রাহা (Gopinath Raha) জানান, আরও কয়েকদিন শীতের তীব্রতা থাকবে। তবে মঙ্গলবারের তুলনায় শিলিগুড়ি-সহ উত্তরবঙ্গের সমতলে কুয়াশা একটু কম। বিমান চলাচলও স্বাভাবিক হয়েছে। কিন্তু, রোদের দেখা নেই উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। পাহাড়ে তো দুপুরের মধ্যেই রাস্তা চলে যাচ্ছে ঘন কুয়াশার মোড়কের আড়ালে। কোচবিহার থেকে মালদহ, বালুরঘাট থেকে আলিপুরদুয়ার, শিলিগুড়ি-জলপাইগুড়ি, সর্বত্রই কিন্তু ঠান্ডার হাত থেকে বাঁচতে দেখা গিয়েছে প্রায় একই দৃশ্য। রাস্তার ধারে, চায়ের দোকানের সামনে কাঠকুটো জ্বালিয়ে শরীর গরম রাখার চেষ্টা।

আরও পড়ুন-কাল মকরসংক্রান্তিতে ই-স্নান চলবে রাজ্যজুড়ে

Advt

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...