Saturday, April 4, 2026

মুখ্যমন্ত্রীর ১৮-র সভার পরদিনই জবাব দেবেন বাবুল, লকেট, শুভেন্দু

Date:

Share post:

পূর্ব মেদিনীপুরের তেখালিতে আগামী ১৮ জানুয়ারির সভার পরদিন, ১৯ জানুয়ারি হেঁড়িয়ায় পাল্টা সমাবেশ করবে বিজেপি৷

বুধবার ভগবানপুরের অর্জুননগরে বিজেপির তফসিলি মোর্চার জনসভায় ফের একথা ঘোষণা করেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)৷ তিনি বলেছেন, “মুখ্যমন্ত্রী ১৮ তারিখ যা বলে যাবেন, ১৯ তারিখ হেঁড়িয়ার তার জবাব দেবেন বাবুল সুপ্রিয়, লকেট চট্টোপাধ্যায় এবং আমি নিজে”৷ শুভেন্দু বলেছেন,”হেঁড়িয়ায় এক লক্ষ মানুষের সমাবেশ করবে বিজেপি ৷ এই জেলার মানুষ ওই দিন বুঝিয়ে দেবে, এই মাটি দুর্জয় ঘাঁটি৷ দুর্বৃত্তদের তা বুঝিয়ে দেবে মেদিনীপুরের মানুষ ৷”

এদিনের সভায় উপস্থিত ছিলেন সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee) ৷ তিনি বলেন, “তৃনমূল প্রাইভেট লিমিটেডকে উৎখাত করতে হলে বিজেপিকে বুথে বুথে হৃষ্টপুষ্ট করতে হবে।” শুভেন্দু বলেন, “রাজ্যে গত সাড়ে ৯ বছরে বেকারের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি৷ গত ৭ বছর ধরে SSC বন্ধ। কর্মসংস্থান নেই। স্বাস্থ্যসাথী কার্ডের ভাঁওতাবাজি চলছে৷” তিনি বলেন, “আয়ুষ্মান ভারত কার্ড, কৃষক সম্মান নিধির দাবি করতে হবে৷”

আরও পড়ুন- সুদীপ্তর চিঠি হাতে কাঁথির সভায় শুভেন্দুকে আক্রমণ কুণালের

Advt

Related articles

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...