Friday, April 3, 2026

পিএসি-র বৈঠকে অমিল নথি, দিল্লি তলব আমলাদের

Date:

Share post:

পাবলিক অ্যাকাউন্টস কমিটির (Pac) বৈঠকে অনুপস্থিত জেলাশাসক-সহ একাধিক দফতরের সচিব (Secretary)। জল সংক্রান্ত সমস্যার নথি দেখাতে না পারায় দিল্লিতে (Delhi) তলব আমলাদের। বুধবার, বহরমপুরে (Bagarampur) পিএসি-র তিনদিনের বৈঠকের শেষদিন ছিল। সূত্রের খবর, বৈঠকে ভর্ৎসনার মুখে পড়েন রাজ্যের আমলারা। জল সংক্রান্ত নানা রিপোর্ট নিয়ে তাঁদের দিল্লিতে যেতে বলা হয়েছে।

শেষদিনের বৈঠকে আলোচনা হয় পানীয় জল এবং নগরোন্নয়ন সংক্রান্ত বিষয়ে। রাজ্যের প্রতিনিধি হিসাবে ছিলেন অতিরিক্ত মুখ্যসচিব সুনীল গুপ্ত (Sunil Gupta)। কিন্তু আগেরদিনের মতো এ দিনও বৈঠকে অনুপস্থিত ছিলেন মুর্শিদাবাদের জেলাশাসক জগদীশ প্রসাদ মিনা (Jagadish Prasad Mina)। ছিলেন না জেলার পুলিশ সুপার কে সবরী রাজকুমার-ও। এদিনও এই বিষয় নিয়ে প্রশ্নের মুখে পড়েন অতিরিক্ত মুখ্যসচিব। তিনি জানান, বিশেষ কাজ থাকায় অনুপস্থিত জেলাশাসক। কিন্তু তাতে সন্তুষ্ট হন দিল্লির কর্তারা। ভর্ৎসনার মুখে পড়তে হয় সুনীল গুপ্তকে।

সূত্রের খবর, গ্রামীণ এলাকায় জলের ব্যবস্থা, আর্সেনিক সংক্রান্ত-সহ নানা রিপোর্ট চায় পিএসি। কিন্তু সেই সংক্রান্ত কাগজপত্র না দেখাতে পারায় ক্ষোভ প্রকাশ করেন উত্তরপ্রদেশের বিজেপি সাংসদ জগদম্বিকা পাল (Jagadambija Pal)। বৈঠকে আলোচনার সময় নগরোন্নয়ন সংক্রান্ত দফতরের কোনও আধিকারিক উপস্থিত ছিলেন না। সূত্রের খবর, এ নিয়েও প্রশ্নের মুখে পড়েন অতিরিক্ত মুখ্যসচিব। এরপরই জল সংক্রান্ত নানা বিষয়ের ফাইল নিয়ে আমলাদের দিল্লিতে তলব করা হয়েছে।

আরও পড়ুন- সুশান্ত ঘোষের জেল জীবনের  দিনলিপি ‘কারাবাসের দিনগুলি’

Advt

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...