Saturday, April 4, 2026

*ভস্মীভূত বাগবাজার হাজারি বস্তিতে নমুনা সংগ্রহে ফরেন্সিক টিম*

Date:

Share post:

বুধবার সন্ধ্যায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে (Fire) ভস্মীভূত হয়ে গিয়েছে উত্তর কলকাতার বাগবাজারের (Bagbazar) হাজারি বস্তি। কয়েকশো বাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। আজ, বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শনে ফরেন্সিক টিম (Forensic Team)। অগ্নিকাণ্ডের উৎস খুঁজতে সংগ্রহ করা হবে নমুনা।

প্রায় দেড়শো পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানা যাচ্ছে। এদিন সকালে এলাকায় গিয়েছেন বিধায়ক (MLA) শশী পাঁজাও (Shashi Panja)। তিনি ত্রাণ ও পুনর্বাসনের কাজ যত দ্রুত সম্ভব শুরু করার কথা জানিয়েছেন। দুর্গতদের কাছ থেকে ক্ষয়ক্ষতির কথা শুনছেন। আশ্বাস দিয়েছেন ক্ষতিপূরণেরও।

এদিকে, রাতভোর বাসিন্দাদের ভস্মীভূত বাড়িগুলি থেকে শেষ সম্বল খুঁজে বের করার চেষ্টা চালানোর চিত্র ধরা পড়েছে। এলাকায় জনপ্রতিনিধিদের কাছে নিজেদের দাবি-দাওয়া জানানোর পর আশ্বস্ত হয়েছেন দুর্গতরা। ভয়াবহ এই দুর্ঘটনার রিপোর্ট তলব করেছেন মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...