Friday, April 3, 2026

৮০ বছরের বেশি বয়স্ক ও শারীরিকভাবে অক্ষমদের জন্য পোস্টাল ব্যালট: সূত্র

Date:

Share post:

সামনেই রাজ্যে বিধানসভা নির্বাচন। একুশের বিধানসভা নির্বাচন নির্বিঘ্নে সারতে চায় নির্বাচন কমিশন। দু’দিনের রাজ্য সফরে এসে পুলিশ-প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করে এই বার্তাই দিলেন উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন। তিনি তাঁদের স্পষ্টতই বুঝিয়ে দিয়েছেন, ভোটের সময় গোলমাল বা রাজনৈতিক হিংসা কোনও ভাবেই বরদাস্ত করা হবে না। হিংসা রুখতে তৈরি থাকতে হবে পুলিশকেই। পুলিশকে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথাও বলেন তিনি।

আগামীকাল, শুক্রবার রাজ্যে প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। তারপরও নাম তোলার সুযোগ থাকছে। করোনা কালে বয়স্কদের জন্য পোস্টাল ব্যালটে ভোটের বিষয়টি চিন্তাভাবনা স্তরে রয়েছে। সে ক্ষেত্রে ৮০ বছরের বেশি বয়স্ক ভোটারদের বাড়িতে পোস্টাল ব্যালট পৌঁছে দেওয়া হতে পারে। তা ছাড়াও যাঁরা কেন্দ্রে গিয়ে ভোট দিতে শারীরিক ভাবে অক্ষম, তাঁরাও এমন সুবিধা পাতে পারেন। কমিশনে আবেদন করে ফর্ম পূরণ করলে বাড়িতে পোস্টাল ব্যালট পৌঁছে যাবে। আবার ভোটকর্মীরাই সেই ব্যালট নিয়ে আসবেন। গোটা বিষয়টি ভিডিয়োগ্রাফি করা হবে।

আরও পড়ুন- কাল কেন্দ্র-কৃষক বৈঠক ঘিরে অনিশ্চয়তা, সুপ্রিম কোর্টের কমিটি থেকে পদত্যাগ

Advt

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...