Friday, December 12, 2025

বিধ্বংসী আগুনের গ্রাস থেকে রক্ষা পেল না বাগবাজারে সারদা মায়ের বাড়িও

Date:

Share post:

বিধ্বংসী আগুনের গ্রাস থেকে রক্ষা পেল না বাগবাজারে সারদা মায়ের বাড়িও।বৃহস্পতিবার ফরেনসিক দল আসছে ঘটনাস্থলে। ঠিক কীভাবে এই আগুন লাগল তা খতিয়ে দেখবেন বিশেষজ্ঞরা। তাঁরা কথা বলবেন স্থানীয় প্রত্যক্ষদর্শীদের সঙ্গেও।
শুধু বস্তি না, বুধবারে বাগবাজারের মায়ের বাড়ির অফিসের একাংশে দাও দাউ জ্বলে ওঠে আগুন। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে আগুন নেভানোর জন্যে ছুটে আসে এলাকার মানুষ। ছুটে আসেন মায়ের বাড়ির মহারাজরাও।লেলিহানের গ্রাসে পুড়ে গিয়েছে মায়ের বাড়ির উদ্বোধনী কার্যালয়ও। এই আগুনের গ্রাসে বেশ কয়েকটি কম্পিউটার এবং গ্রন্থাগারের প্রচুর দুর্মূল্য বই পুড়ে ছাই।বাড়ির তিন তলা পর্যন্ত অফিসের একাংশ ক্ষতিগ্রস্ত হয় আগুনে। পুড়ে গিয়েছে প্রচুর নথিপত্র।
বুধবার সন্ধে সাড়ে ৬টা নাগাদ, হঠাৎ আগুন লাগে বাগবাজারের এই বস্তিতে। দমকল পৌঁছনোর আগেই ফাটতে শুরু করে একের পর এক রান্নার গ্যাসের সিলিন্ডার।প্রথমে দমকলের পাঁচটি ইঞ্জিন পৌঁছায় ঘটনাস্থলে। কিন্তু আগুনের ভয়াবহতা এতটাই ছিল যে, তা নিয়ন্ত্রণে আনা সম্ভব ছিল না ওই কয়েকটি ইঞ্জিনের পক্ষে। পরে ঘটনাস্থলে পৌঁছায় আরও ২২টি ইঞ্জিন। অনেক দূর পর্যন্ত জল ছেটানোর জন্য আনা হয় হাইস্পিড জেট ইঞ্জিন। প্রায় সাড়ে চার ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

spot_img

Related articles

আরজি করেই অনিকেতের পোস্টিং, নির্দেশ সুপ্রিম কোর্টের

চিকিৎসক অনিকেত মাহাতোর পোস্টিং নিয়ে কলকাতা হাই কোর্টের রায়কে বহাল রাখল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়ে দিল, রায়গঞ্জ...

ফর্ম ডিজিটাইজেশনের শেষ পর্যায়েই ভোটের প্রস্তুতিতে কমিশন, পরিস্থিতি পর্যালোচনা

বাংলাসহ ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বৃহস্পতিবার রাতেই শেষ হল ইনিউমারেশন ডিজিটাইজেশনের প্রক্রিয়া। বাংলার খসড়া তালিকা নির্ধারিত ১৬...

হতশ্রী বোলিংয়ের সঙ্গে ব্যর্থতা জারি টপ অর্ডারের, দ্বিতীয় ম্যাচে হারের সঙ্গী উদ্বেগও

subh পাটা উইকেটে শিশিরের কথা ভেবে প্রথমে প্রোটিয়াদের ব্যাট করতে পাঠান ভারত অধিনায়ক সূর্যকুমার। কিন্তু লাভের লাভ কিছু...

যাবতীয় বিতর্কর অবসান! শুরু হতে চলছে পৌষ মেলা

যাবতীয় বিতর্কর অবসান ঘটিয়ে এবার সুষ্ঠুভাবে পৌষ মেলা শুরু হতে চলেছে এমনটাই দাবি বিশ্বভারতী কর্তৃপক্ষের। অতীতের উপাচার্যের করে...