Wednesday, June 24, 2026

ফোনে আড়িপাতা হচ্ছে! রাজ্যের বিরুদ্ধে অভিযোগ শোভনের

Date:

Share post:

রাজ্য সরকারের বিরুদ্ধে ফের চাঞ্চল্যকর অভিযোগ তুললেন বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়। আজ, বিজেপি রাজ্য দফতরে বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে পাশে বসিয়ে প্রশাসনের বিরুদ্ধে তাঁর ফোনে আড়িপাতার অভিযোগ তুললেন শোভন।

কিন্তু হঠাৎ কেন এমন অভিযোগ তুললেন তিনি?

প্রায় ১৪ মাস আগে বিজেপিতে যোগদান এবং সম্প্রতি কলকাতা সাংগঠনিক জোনের পর্যবেক্ষকের দায়িত্ব পাওয়ার পর থেকে সরাসরি ফোনে দলীয় কর্মী ও সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ রাখতে পারেননি শোভন। তাঁর সঙ্গে যোগাযোগ করা কর্যত অসম্ভব হয়ে উঠেছিল। যা নিয়ে দলের মধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

এদিন তাই সাংবাদিক বৈঠকে সকলের ক্ষমা চান শোভন। তিনি বলেন, “যে ভাবে শালীনতার সীমা ছাড়িয়ে ফোনে নজরদারি চালানো হচ্ছিল তা ভাবা যায় না। ব্যক্তিকে সুবিধা পাইয়ে দিতে টেলিফোনকে ব্যবহার করা হয়েছে। আমাকে যখন কলকাতা জোনের দায়িত্ব দেওয়া হয় তখন আমি রাজ্যের বাইরে ছিলাম। অনেক রাতে কলকাতায় ফিরি। রাস্তায় জানতে পারেন আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাই নামের পাশে যে নম্বরটি দেওয়া ছিল সেটি সাময়িক ভাবে বন্ধ করা ছিল।”

শোভনবাবু জানান এবার থেকে ফোনে তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারবেন কর্মীরা। এবং এদিন প্রকাশ্যে সেই নম্বর ঘোষণা করেন তিনি। তবে জানিয়ে দেন, যেন হোয়াটস আপ করে কর্মীরা তাঁদের বক্তব্য জানাতে পারবেন। প্রয়োজনে সেই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে নেওয়া হবে।

আরও পড়ুন- ফের ঊর্ধ্বমুখী শেয়ারবাজার, ৯১.৮৪ পয়েন্ট বাড়ল সেনসেক্সের সূচক

Advt

Related articles

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...