Wednesday, June 17, 2026

সুপ্রিম কোর্ট গঠিত কমিটি থেকে সরলেন ভূপেন্দ্র সিং মান, কৃষক আন্দোলনে প্রশ্নচিহ্ন

Date:

Share post:

দিল্লি-সীমান্তে দীর্ঘদিন ধরে চলা কৃষক আন্দোলনের সমাধানে সুপ্রিম কোর্ট (supreme court) ৪ সদস্যের কমিটি (committee) গঠন করেছে৷ এই কমিটিকেই সব পক্ষের সঙ্গে কথা বলে সমাধানের হদিশ করার দায়িত্ব দেওয়া হয়েছে৷

সেই কমিটি থেকে বৃহস্পতিবার নিজেকে সরিয়ে নিলেন (resign) ভারতীয় কিসান ইউনিয়নের সভাপতি ভূপেন্দ্র সিং মান (Bhupendra Singh Mann) চৌধুরি চরণ সিং প্রতিষ্ঠিত কৃষকদের অরাজনৈতিক সংগঠন ভারতীয় কিসান ইউনিয়নের বর্তমান প্রধান তিনিই৷ সুপ্রিম কোর্ট ৪ সদস্যের কমিটিতে এই সংগঠনেরই বর্তমান প্রধান ভূপেন্দ্রকে রেখেছিল৷ এদিন ভূপেন্দ্র এক বিবৃতিতে জানিয়েছেন, কৃষক স্বার্থের সঙ্গে সমঝোতা করা তাঁর পক্ষে সম্ভব নয়৷ তাই তিনি ৪ সদস্যের ওই কমিটি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। বলেছেন, ‘‘আমি নিজে একজন কৃষক ও কৃষক ইউনিয়নের নেতা। কৃষকদের আবেগের সঙ্গে এই মুহুর্তে সারা দেশের মানুষের আবেগ জড়িয়ে আছে। দেশের কৃষকদের স্বার্থে আমি যে কোনও পদ আমি ছাড়তে পারি। তাই আমি কমিটি থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি।’’

শীর্ষ আদালত গঠিত কমিটি থেকে এক সদস্য এভাবে সরে যাওয়ায় কমিটি নিয়েই তৈরি হল প্রশ্নচিহ্ন।

আরও পড়ুন- ফোনে আড়িপাতা হচ্ছে! রাজ্যের বিরুদ্ধে অভিযোগ শোভনের

Advt

Related articles

‘স্বচ্ছতা সে স্বাগত’ কর্মসূচিতে মহানগরীর রাজপথে মুখ্যমন্ত্রী, বাগবাজারে ঘাট পরিষ্কার শুভেন্দুর

বুধবার সকাল সকাল বাগবাজার মায়ের ঘাটে (Bagbazar Maayer Ghat) ঝাড়ু হাতে সাফাই অভিযানে নামলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

FIFA World Cup: এমবাপের জোড়া গোলে নজির, দাপুটের সঙ্গে বিশ্বকাপ শুরু ফ্রান্সের

বিশ্বকাপে জয় দিয়ে অভিযান শুরু করল ফ্রান্স(France) সেনেগাল ৩-১গোলে হারিয়ে দাপটের সঙ্গে কাপ যুদ্ধের  বোধন করল ফরাসিরা। এমবাপে জোড়া...

সমস্যা বাড়ছে তৃণমূলের! খালি করা হল মেট্রোপলিটনের কার্যালয়ের দুটি ফ্লোর

চাপ বাড়ছে তৃণমূল কংগ্রেসের (TMC)! দলের নেতাকর্মীদের গ্রেফতারি থেকে শুরু করে সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে একাধিক অভিযোগের মাঝেই...

আজ ফ্রান্সে ট্রাম্প- মোদি বৈঠক, বাণিজ্য থেকে ভিসা নীতি নিয়ে আলোচনার সম্ভাবনা

জি-৭ শীর্ষ সম্মেলনে ফ্রান্সে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও (Donald Trump) সম্মেলনে...