Saturday, April 11, 2026

ভয়ঙ্কর ভূমিকম্প ইন্দোনেশিয়ায়, মৃতের সংখ্যা বেড়ে ৩৫

Date:

Share post:

ভয়ঙ্কর ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। যার জেরে সেখানে এখনও মৃত্যু হয়েছে ৩৫ জনের। আহতের সংখ্যা কমপক্ষে ১০০ জন। শুক্রবার দেশের বিপর্যয় মোকাবিলা এজেন্সি থেকে জানানো হয়েছে, মধ্য রাতে ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে (Indonesia’s Sulawesi island) তীব্র ভূমিকম্প হয়। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৬.২।

জানা গিয়েছে, এই ভূমিকম্পের উৎসস্থল ছিল ম্যাজেনে শহরের উত্তরপূর্বের ৬ কিলোমিটার দূরে। ভূপৃষ্ঠ থেকে ১০কিমি গভীরে ছিল কম্পনের কেন্দ্রবিন্দু। ভূমিকম্প অনুভূত হতেই কয়েক হাজার মানুষ প্রাণ বাঁচাতে বাড়ির বাইরে বেরিয়ে আসেন। সুলাওয়াসে দ্বীপের একটি হাসপাতাল ভেঙে পড়েছে বলে জানা গিয়েছে। সেখানে ১২ জনেরও বেশি রোগী ও স্বাহ্যকর্মীরা হাসপাতালের ধ্বংসস্তূপের মধ্যে চাপা পড়ে গিয়েছে।

সরকার থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, জোরালো ভূমিকম্পের জেরে দেশে কোনও সুনামি সতর্কতা জারি করা হয়নি। তবে শক্তিশালী ভূমিকম্পের দ্বিতীয় তরঙ্গের জন্য জনসাধারণকে সাবধান করে সতর্কতা জারি করা হয়েছে। বিপর্যয় মোকাবিলা এজেন্সি থেকে বলা হয়েছে, ভূমিকম্পের জেরে শহরের বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পশ্চিম সুলাওয়েসি গভর্নরের অফিস ও বেশ কয়েকটি হোটেলের দেওয়ালে চিড় ধরা পড়েছে। সেখানে বিদ্যুত্‍ পরিষেবাও বিপর্যস্ত হয়ে পড়েছে।

জানা গিয়েছে, বৃহস্পতিবারও মাঝারি কম্পনে কেঁপে উঠেছিল সুলাওয়েসির কয়েকটি জেলা। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৫.৯। তবে সেই কম্পনের জেরে কয়েকটি বাড়ির ক্ষতি হয়েছিল।

 

Advt

Related articles

ভোটের প্রস্তুতিতে ‘নজরে’ তিন জেলা, সোমে রাজ্যে নির্বাচন কমিশনের উচ্চপর্যায়ের দল

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের আইন-শৃঙ্খলা এবং প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার রাজ্যে আসছেন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ...

বিয়েতে রাজি না হওয়ায় বাগদত্তাকে HIV ইঞ্জেক্ট! আত্মঘাতী তরুণী

বিয়েতে রাজি না হওয়ায় বাগদত্তার শরীরে এইচআইভি (HIV) সংক্রমিত রক্ত ইনজেক্ট করার অভিযোগ! এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার...

নাকা চেকিংয়ে বিপুল নগদ ও সোনা-সহ আটক বিজেপি প্রার্থী অশোক দিন্দার ঘনিষ্ঠ

ভোটের মুখে ফের অস্বস্তিতে পদ্মশিবির(Bharati Janata Party)। শনিবার বিজেপি বিধায়ক অশোক দিন্দার (Ashok Dinda) ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সন্দীপ...

ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত, ইতিহাস তৈরির দোরগোড়ায় আয়ুষ

বিশ্বের এক নম্বর এবং প্যারিস অলিম্পিক্সে রুপো জয়ী তাইল্যান্ডের কুনলাভুত ভিতিদসার্নকে হারিয়ে ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনালে (Badminton Asia...