Friday, June 26, 2026

‘বাংলা মোদের গর্ব’ শীর্ষক মেলা শুরু শিলিগুড়িতে

Date:

Share post:

শুক্রবার থেকে শিলিগুড়ির বাঘা যতীন পার্কে শুরু হল “বাংলা মোদের গর্ব” শীর্ষক মেলা। ১৭ই জানুয়ারি অবধি বিকেল ৪ টা থেকে শুরু করে রাত ৯ টা পর্যন্ত চলবে এই মেলা।

পশ্চিমবঙ্গের তথ্য ও সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে এই মেলার আয়োজন করা হয়েছে। তিনদিন ধরে এই মেলা চলবে। রাজ্য জুড়েই এই মেলা চলছে। রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মসূচিকে সকলের সামনে সুন্দরভাবে তুলে ধরতে এই মেলার আয়োজন করা হয়েছে। শহরে এবং শহরের বাইরে থেকেও ব্যবসায়ীরা এসেছেন এই মেলায় এবং বিভিন্ন স্টল দিয়েছেন তারা। এ ছাড়া রয়েছে রাজ্য সরকারের বিভিন্ন কাজ, কর্মসূচি যেমন ঐক্যশ্রী, পাড়ায় সমাধান, স্বাস্থ্যসাথী, রূপশ্রী, কন্যাশ্রী , শিক্ষাশ্রী কর্মসূচি ইত্যাদি।

দার্জিলিং জেলার বিভিন্ন অঞ্চল, ব্লক, বিভাগ থেকে মানুষেরা তাদের স্টল দিয়েছেন। মেলায় পশ্চিমবঙ্গের লোকসংস্কৃতি ও নাগরিক সংস্কৃতির সমন্বয়ে জেলার প্রথিত শিল্পী ও কলকাতার শিল্পীরা তিনদিন ধরে বিকেল ৪ টা থেকে রাত ৯ টা অবধি নানা অনুষ্ঠান পরিবেশন করবেন।

আরও পড়ুন- তৃণমূল-বিজেপিকে পরাস্ত করতে কংগ্রেসকে ১০০ আসন ছাড়তে পারে আলিমুদ্দিন

Advt

Related articles

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...

শিল্পে নতুন আশা, বাংলায় বিনিয়োগে আগ্রহ একাধিক সংস্থার: জানালেন রাজ্যের অর্থমন্ত্রী

বাংলা থেকে টাটা গোষ্ঠী (Tata Group) চলে যাওয়ার দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গে (West Bengal) শিল্প বিনিয়োগের (Industrial Investment) পরিবেশকে...