Sunday, February 22, 2026

স্বাস্থ্যকর্মীদের ৯৫% ভাতা বৃদ্ধি, এককালীন ৩ লাখ টাকা ঘোষণা মমতা সরকারের

Date:

Share post:

দেশব্যাপী ভয়াবহ করোনা পরিস্থিতিতে(corona situation) বুক চিতিয়ে সামনে থেকে লড়াই করে গিয়েছেন তারা। তাদের দায়িত্ব ও কর্তব্য পালনের ভূমিকায় প্রশংসাই যথেষ্ট নয়। অবশেষে স্বাস্থ্যকর্মীদের(health worker) স্বীকৃতি দিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইচ্ছায় এদিন রাজ্য পুরমন্ত্রী ফিরহাদ হাকিম(firhad Hakim) ঘোষণা করে দিলেন স্বাস্থ্য কর্মীদের ভাতা বৃদ্ধির বিষয়টি।

রাজ্যের পুরমন্ত্রকের তরফে এদিন জানিয়ে দেওয়া হয়েছে, স্বাস্থ্য কর্মীদের ভাতা ৩১২৫ টাকা থেকে বাড়িয়ে সাড়ে ৪ হাজার টাকা করা হচ্ছে। পাশাপাশি ফার্স্ট টিয়ার সুপার ভাইজারদের ভাতা ৩ হাজার ৩৩৮ টাকা থেকে বাড়িয়ে সাড়ে ৬ হাজার টাকা করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। দুটি ক্ষেত্রেই যথাক্রমে ৪৪ থেকে ৯৫ শতাংশ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের তরফ থেকে। এছাড়াও এককালীন ৩ লাখ টাকা টার্মিনাল বেনেফিট হিসাবে দেওয়ার কথা ঘোষণাও করা হয়েছে উভয় ক্ষেত্রে।

আরও পড়ুন:বিধানসভা ভোটের জনমত সমীক্ষার ফলাফল কেন সম্প্রচার করল না চ্যানেল ?

সূত্রের খবর ইতিমধ্যে অর্থমন্ত্রক এই ভাতা বৃদ্ধির সুপারিশ মঞ্জুর করেছে। করোনা পরিস্থিতি সামাল দিতে রাজ্য স্বাস্থ্য কর্মীদের অবদান স্বীকার করে এক টুইটে ফিরহাদ হাকিম লেখেন, কোভিডের মহামারী সারা বিশ্বকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে স্বাস্থ্য কর্মীদের লড়াই কতটা গুরুত্বপূর্ণ । প্রতিদিন প্রতি মুহূর্তে তাঁরা লড়াই করে গিয়েছেন।

Advt

spot_img

Related articles

‘রাতের ভ্রমর হয়ে হুমায়ুনদের হোটেলে যায়’, সিপিএমের নীতিহীনতা নিয়ে তীব্র আক্রমণ কুণালের

সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় প্রতীক উর রহমানের দিকে কটাক্ষ ছুঁড়ছে ফেসবুকীয় কমরেডরা, পাল্টা  সিপিএমের দ্বিচারিতা ও তথাকথিত...

বিরোধী শিবিরেই চমক, তৃণমূলের ‘যুবসাথী’ প্রকল্পে আবেদন খোদ বিজেপি নেত্রীর

রাজ্য সরকারের নতুন প্রকল্প ‘যুব সাথী’র সুবিধা পেতে আবেদন জানালেন খোদ বিজেপি নেত্রী। শুধু আবেদন জানানোই নয়, মুখ্যমন্ত্রী...

ব্যাটিং ফর্ম নিয়ে উদ্বেগে নেই অভিষেক, জানুন প্রোটিয়াদের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ

রবিবার টি২০ বিশ্বকাপের(T20 World Cup match) সুপার আট (Super 8) পর্বের অভিযান শুরু করছে ভারত(India)। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।...

ভাষা দিবসে ইস্টবেঙ্গল সমর্থকদের অভিনব টিফো, ম্যাচ জিতে কী বললেন অস্কার?

"আ মরি বাংলা ভাষা" অতুলপ্রসাদ সেন রচিত একটি বিখ্যাত দেশাত্মবোধক গান, যা বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি অকৃত্রিম...