Thursday, June 25, 2026

কে ডি সিংকে গ্রেফতারের পর নারদকাণ্ডে ম্যাথুর বয়ান চেয়ে সিবিআই-কে চিঠি ইডির

Date:

Share post:

কেডি সিং (K D Singh) গ্রেফতারের পর আরও তৎপর এনফোর্সমেন্ট ডিরেক্টর (ED)। ইতিমধ্যেই ইডি তাদের কলকাতা দফতর ও সিবিআইয়ের (CBI) কাছে নারদকাণ্ডে (Narada Case) কে ডি সিং সংক্রান্ত ম্যাথু স্যামুয়েলের (Mathwe Samuels) বয়ানের বিস্তারিত তথ্য রিপোর্ট আকারে দিল্লিতে চেয়ে পাঠিয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নারদকাণ্ডের একেবারে শিকড়ে যেতে চাইছে।

ইডি সূত্রে খবর, নারদকাণ্ডে স্টিং অপারেশনের জন্য লক্ষ লক্ষ টাকা দেওয়া হয়েছিল, সেই বিপুল অঙ্কের টাকা কে, কাকে, কীভাবে, কখন দিয়েছিল তা জানতে চায় ইডি। কারণ, নারদ তদন্তে নেমে শুরুতেই ইডি দাবি করেছিল, জিজ্ঞাসাবাদে ম্যাথু স্যামুয়েল জান, কে ডি সিংয়ের সংস্থাই নারদকাণ্ডে স্টিং অপারেশনে টাকা দিয়েছিল। সেই প্রেক্ষিতেই নারদকর্তার বয়ানকে সামনে রেখে এবার কে ডি সিংকে জেরা করতে চায় ইডি। এবং তথ্য-প্রমাণ হাতে নিয়েই কে ডি সিংয়ের মুখোমুখি বসতে চায় তারা। সেই কারণেই নিজেদের কলকাতা দফতর ও সিবিআইকে চিঠি পাঠিয়ে নথি চেয়েছে তারা।

অ্যালকেমিস্ট কর্ণধার ও রাজ্যসভার প্রাক্তন সাংসদের বিরুদ্ধে দেড়শো থেকে দু’শো কোটি টাকার বেআইনি লেনদেনের অভিযোগ রয়েছে। এর মধ্যে বিপুল পরিমাণ টাকা তিনি বিদেশে পাচার করেছেন বলেও অভিযোগ। গ্রেফতারের পর দফায় দফায় জেরা করা হয়েছে কে ডি সিংকে। ইডি সূত্রে দাবি, প্রাক্তন সাংসদ অনেক তথ্য গোপন করছেন। আদালত কে ডি সিংকে ১৬ জানুয়ারি পর্যন্ত হেফাজতে পাঠিয়েছে।

 

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...