Thursday, April 9, 2026

চতুর্থ টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তরুণ তুর্কিদের নিয়ে মাঠে নামলেন রাহানে

Date:

Share post:

শুক্রবার গাব্বায়(gabba) চতুর্থ টেস্টে (4th test) খেলতে নামে ভারত ( india)। চোট আঘাত জর্জরিত ভারতীয় দল। যার ফলে দলে একঝাঁক পরিবর্তন করে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামে অজিঙ্কে রাহানের ( Ajinkya Rahane) । দিনের শেষে অস্ট্রেলিয়ার ( Australia )রানের সংখ‍্যা ৫ উইকেট হারিয়ে ২৭৪।

চতুর্থ টেস্টে একঝাঁক তরুণ ক্রিকেটারদের নিয়ে মাঠে নামে টিম ইন্ডিয়া। ওয়াসিংটন সুন্দর, টি নটরাজ, শার্দুল ঠাকুর চতুর্থ টেস্টে দলে আসেন। অভিষেক ম‍্যাচে দুই উইকেট নেন টি নটরাজ। একটি উইকেট নেন ওয়াসিংটন সুন্দর।

ম‍্যাচে এদিন টসে জিতে প্রথমে ব‍্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার হয়ে শতরান করে লাবুশানে। ১০৮ রান করেন তিনি। তবে অস্ট্রেলিয়ার ওপেনার জুটি এদিন ব‍্যর্থ হন। এক রান করেন ওয়ার্নার। ৫ রান করেন হ‍্যারিস। চোট পাওয়া পুকোভস্কির জায়গায় আসেন তিনি। ৪৫ রান করেন ওয়াডে, স্টিভ স্মিথ করেন ৩৬। দিনের শেষে অস্ট্রেলিয়ার হয়ে ব‍্যাট করছেন গ্রীন এবং পেন। ভারতের হয়ে দুই উইকেট নেন টি নটরাজ। একটি করে উইকেট নেন মহম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর এবং ওয়াসিংটন সুন্দর।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার টেস্টেই খেলেছে মাত্র দুই ক্রিকেটার। তারা হলেন অজিঙ্কে রাহানে এবং চেতেশ্বর পুজারা। চোট আঘাতের কারণেই এই অবস্থা ভারতীয় দলে।

আরও পড়ুন:ফরাসি সুপার কাপ চ‍্যাম্পিয়ন পিএসজি

Advt

Related articles

মাছ উৎপাদনে সাবলম্বী বাংলা: ‘আমোদি-প্রমোদিবাবুদের’ ধুয়ে দিয়ে জানালেন তৃণমূল সুপ্রিমো

মাছে-ভাতে বাঙালির পাতে নজর গেরুয়া শিবিরের। আমিষ খাওয়া নিয়ে বেশিরভাগ বাঙালিকে তীব্র কটাক্ষ করা বিজেপির (BJP) ভোলবদল। কারণ,...

IPL:কেকেআর ম্যাচের আগে প্রকাশ্যে পন্থের গুণ, জানুন আবহাওয়ার আপডেট

লক্ষ্মীবারের বৃষ্টি ভেজা সন্ধ্যায় ইডেনে বঙ্গ-ভঙ্গ। কেকেআর (KKR) খেলতে নামছে কলকাতার শিল্পপতির দল লখনউ সুপার জায়ান্টাসের(LSG) বিরুদ্ধে। কলকাতার...

IPL: নায়ক হওয়ার দিনেই খলনায়ক, দিল্লি সাজঘরেও একা হয়ে গেলেন মিলার!

হিরো হওয়ার ম্য়াচে ট্রাজিক ডেভিড মিলার(David Miller)। বুধবার রাতে গুজরাট টাইটান্সের (Gujarat Titans) বিরুদ্ধে জয়ের দুয়ারে গিয়েও ১...

১০০০ কোটির কেলেঙ্কারি হুমায়ুনের, জড়িত প্রধানমন্ত্রীর দফতরও! ফাঁস করল তৃণমূল

ফাঁস হয়ে গেল বিজেপির সঙ্গে হুমায়ুন কবীরের (Humayun Kabir) আঁতাত। ভিডিও প্রকাশ করে বাংলার নির্বাচনে কেন্দ্রের বড় ষড়যন্ত্রের...