Saturday, April 4, 2026

আজ রাত থেকেই বন্ধ হচ্ছে শিয়ালদহ উড়ালপুল

Date:

Share post:

জনস্বার্থে ফের বন্ধ হতে চলেছে ব্যস্ততম শিয়ালদহ উড়ালপুল বা বিদ্যাপতি সেতু। ইস্ট–ওয়েস্ট মেট্রোর সুড়ঙ্গ যাবে এই ব্রিজের নীচ দিয়ে। সেই সুড়ঙ্গ খোঁড়ার জন্য ১৫ জানুয়ারি অর্থাৎ আজ রাত ১২ টা থেকে ১৯ জানুয়ারি সকাল ৬টা পর্যন্ত বন্ধ ব্যস্ততম শিয়ালদহ উড়ালপুল।

প্রসঙ্গত, বউবাজার থেকে শিয়ালদহ পর্যন্ত সুড়ঙ্গ খোঁড়ার কাজ শেষ। এবার শিয়ালদহ থেকে বউবাজার পর্যন্ত সুড়ঙ্গ খোঁড়া শুরু হবে। সুড়ঙ্গ খোঁড়ার সময় কোনওরকম দুর্ঘটনা এড়াতেই সেতু বন্ধ রাখার পদক্ষেপ।

বিকল্প রুট হিসেবে এই ৪ দিন দক্ষিণ কলকাতার দিক থেকে আসা গাড়ি এজেসি বোস রোড হয়ে শিয়ালদহ পৌঁছবে। এবং উত্তর কলকাতা থেকে আসা গাড়িগুলি রাজাবাজার মোড় থেকে ফুলবাগান, নারকেলডাঙা মেইন রোড, বেলেঘাটা হয়ে শিয়ালদহ পৌঁছবে। উত্তর কলকাতাগামী গাড়িগুলি মৌলালি, এসএন ব্যানার্জি রোড, ডোরিনা ক্রসিং হয়ে সেন্ট্রাল অ্যাভিনিউ, বিবেকানন্দ রোড ধরবে। দক্ষিণ কলকাতাগামী গাড়িগুলি মানিকতলা থেকে আমহার্স্ট স্ট্রিট, বিবি গাঙ্গুলি স্ট্রিট হয়ে লেনিন সরণির দিকে যাবে বলে কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে জানা গিয়েছে।

আরও পড়ুন-পূর্ব মেদিনীপুর তৃণমূলে ক্রমশই ব্রাত্য, কোণঠাসা অধিকারী- পরিবার

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...