Saturday, April 4, 2026

লাল নীল হয়-নীল লাল হয়, আমি বদলালে সমস্যা কোথায়? রুদ্রনীল

Date:

Share post:

রং বদলাচ্ছেন রুদ্রনীল? রুদ্রনীলের জন্মদিনে তাঁর বাড়িতে আসেন শঙ্কুদেব পণ্ডা। রুদ্রনীলকে শুভেচ্ছা জানান। তার পরই রুদ্রনীল ঘোষের বিজেপি-যোগ নিয়ে জল্পনা শুরু হয় টলিপাড়া থেকে রাজনৈতিক মহলেে। এই নিয়েও তোলপাড় হয় সোশ্যাল মিডিয়াও।

এই প্রসঙ্গ টলিউডের কিংবদন্তি অভিনেতা রুদ্রনীল ঘোষ বলেন, ‘আসলে তো মানুষ ভালো থাকতে চায়, যে কারণেই এক সরকার বদলে তাঁরা অন্য সরকার আনেন। তাঁর কী পাচ্ছেন, আর কীসে প্রতারিত হচ্ছেন, তার ভিত্তিতে তাঁরা মত দেন। সাধারণ মানুষের যদি মত বদলানোর অধিকার থাকে, তাহলে আমার থাকবে না কেন?’

রুদ্রনীল আরও বলেন, ”২০১৪ সাল থেকে আমাকে সরকারের তরফে অ্যাডমিনিস্ট্রেশনের কিছু দায়িত্ব দেওয়া হয়েছিল। তখন থেকেই আমি একাধিক ভূলের প্রতিবাদ করেছি। প্রশ্ন তুলেছি। তখন তো আমায় গেরুয়া বলা হয় নি। এখন রাজ্যে বিজেপির শক্তি বেড়েছে। যেই কাটমানি নিয়ে মুখ খুললাম, তখনই বলা হল আমি গেরুয়া। সাধারণ মানুষ মত বদলান। ভোট দিয়ে অন্য দলকে ক্ষমতায় নিয়ে আসেন। এটা তাঁদের গণতান্ত্রিক অধিকার। মানুষ সমর্থন পাল্টাতে পারেন, আমি পাল্টালে  সমস্যা কোথায়?”

তাঁর জন্মদিনে শঙ্কুদেব পণ্ডার আসা প্রসঙ্গে রুদ্রনীল বলেন, ”আমার জন্মদিনে তৃণমূল, সিপিএম, বিজেপি সবাই ফুল পাঠিয়েছে।” বিজেপির তরফে কোনও প্রস্তাব এলে তিনি কী করবেন? এ প্রশ্নে রুদ্রনীল বলেন, ”তাহলে আমি নিশ্চয়ই ভাববো। কারণ, আমি রাজনৈতিকভাবে সচেতন। মানুষ যেভাবে পরিস্থিতি বিচার করে রাজনৈতিক সিদ্ধান্ত নেন, আমিও সেভাবেই নেব।”

আরও পড়ুন- কত জনের বাড়ি বিদেশে, জানতে চায় দুর্নীতি দমন কমিশন

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...