Sunday, June 14, 2026

যে দেশ কম দামে দেবে সেখান থেকেই ভ্যাকসিন কিনবে বাংলাদেশ

Date:

Share post:

ভারতের তুলনায় অন্য যে কোনও দেশে কম দামে করোনা ভাইরাসের টিকা পাওয়া গেলে সেখান থেকেই কিনবে সরকার। আন্তর্জাতিক বাজারে দর যাচাই করে টিকা কেনা হবে। বাংলাদেশের অর্থমন্ত্রী মুস্তফা কামাল বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন। সম্প্রতি করোনা ভ্যাকসিন কেনা নিয়ে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশের রাজনীতি। ভারতের থেকে বেশী দামে টিকা কেনার অভিযোগে হাসিনা সরকারের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধী দলগুলি। সেই প্রেক্ষিতেই বাংলাদেশের অর্থমন্ত্রী বৃহস্পতিবার স্পষ্ট করে দিলেন তাঁদের অবস্থান ।

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনা ভাইরাসের টিকা ভারতের তুলনায় বাংলাদেশকে বেশি দামে কিনতে হচ্ছে। এই অতিরিক্ত ব্যয়ের ফলে বাজেটে চাপ সৃষ্টি হবে কি না? এই প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী বলেন, “ভারত নিজেরাই টিকা তৈরি করছে। এতে তাদের ক্রয়মূল্য কম হওয়াই স্বাভাবিক। কিন্তু তারা যখন অন্য দেশের কাছে টিকা বিক্রি করবে, তখন দাম এক হবে না।” উল্লেখ্য, ভারতে ভ্যাকসিনের মূল্য প্রায় ‍তিন ডলার। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে দাম পড়ছে ৪ ডলার প্রতি ডোজ। এনিয়ে বাংলাদেশের প্রধান বিরোধীদল বিএনপি সরকারের কড়া সমালোচনা করে যাচ্ছে।

Advt

 

Related articles

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...

বিশ্বকাপে পপ তারকা ও কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্ত

কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং পপ গায়িকা কেটি পেরিকে একসঙ্গে হাত ধরাধরি করে দেখা গেল ফিফা বিশ্বকাপ...

আইন-বিরোধী জোট: অভিষেকের চিঠি নিয়ে স্পিকারের কাছে সাগরিকা, কীর্তি

যেভাবে দলের বিরুদ্ধে লোকসভায় জোট তৈরির চেষ্টা চালাচ্ছেন তৃণমূলের এক শ্রেণির 'বিদ্রোহী' বলে দাবি করা সাংসদ, তা আদতে...