Sunday, June 14, 2026

করোনার জের, সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে আসছেন না কোনও বিদেশি প্রতিনিধি

Date:

Share post:

করোনা আবহে (Corona Pandemic) র জেরে এবছর নয়াদিল্লির (Delhi)সাধারণতন্ত্র দিবস (Republic Day) কোনও বিদেশি অতিথি (foreign delegates)উপস্থিত থাকবেন না। যদিও রাজপথে প্যারেড হবে কিন্তু করোনা সংক্রমণের(Corona pandemic ) কথা মাথায় রেখে এবার আর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন না কোনও বিদেশি রাষ্ট্রনেতা। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন বিদেশমন্ত্রকের মুখপাত্র($spokes person of foreign ministry) অনুরাগ শ্রীবাস্তব।

এর আগে চলতি বছরের সাধারণতন্ত্র দিবসের প্যারেডে প্রধান অতিথি হিসেবে আসার কথা ছিল ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের(British prime minister)। ভারতের তরফ থেকে আমন্ত্রণ পেয়ে তা গ্রহণ করেছিলেন তিনি। কিন্তু করোনার নতুন স্ট্রেনের কারণে ব্রিটেনেই জারি হয়েছে কড়া লকডাউন। এই পরিস্থিতিতে ভারত সফর বাতিল করেন জনসন। এমনকী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও কথা বলেন ফোনে। সাধারণতন্ত্র দিবসে উপস্থিত থাকতে না পারায় তিনি দুঃখ প্রকাশও করেন। জনসন জানান, ব্রিটেনের কোভিড পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লকডাউন ঘোষণা করতে হয়েছে। এই সময় প্রধানমন্ত্রীর দেশে থাকাটা জরুরি। তাই বিদেশ সফর বাতিল করতে হচ্ছে।

Advt

Related articles

৩ ভারতীয়ের ‘খুনে’ ক্ষমা চাইল না আমেরিকা! সরব কংগ্রেস, ‘বেসুরো’ হিরণ

হরমুজ প্রণালী দিয়ে ইরানের তেল নিয়ে যাওয়ার 'অপরাধে' পালাউ-এর পতাকাধারী জাহাজে বিস্ফোরণ ঘটায় আমেরিকা। তাতে মৃত্য়ু হয়েছে ৩...

দেশটা গণতান্ত্রিক না একনায়কতান্ত্রিক, স্পষ্ট করুন: ককরোচদের মঞ্চে দাবি সোনমের

দেশজুড়ে শিক্ষাব্যবস্থার বে-হাল দশা ও NEET পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবির ডাক দিয়ে সরব 'ককরোচ...

বাংলার নতুন গোয়েন্দা পরমব্রত! ওয়েব সিরিজে চমক দিতে তৈরি অভিনেতা 

বাঙালির অন্যতম প্রিয় গোয়েন্দা আইকন 'ফেলুদা'র চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। বাদ পড়েনি...

FIFA World Cup: বিশ্বকাপে ভারত যোগ, ২০ বছর নতুন ইতিহাস লিখলেন অস্ট্রেলিয়ার নিশান

ফিফা বিশ্বকাপে ভারত যোগ। চলতি বিশ্বকাপে বেশ কয়েকটি দলে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার আছে। অস্ট্রেলিয়ার জার্সিতে মাঠে নেমে ইতিহাস...