Friday, April 3, 2026

বিধানসভা ভোটের জনমত সমীক্ষার ফলাফল কেন সম্প্রচার করল না চ্যানেল ?

Date:

Share post:

দরজায় কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন।ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে শাসক-বিরোধী রাজনৈতিক তৎপরতা।
ভোটের জন্য প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশনও। এমনই এক সময়ে বিধানসভা নির্বাচনের জনমত সমীক্ষার ফলাফল প্রকাশ করা থেকে পিছিয়ে গেল এক জনপ্রিয় বেসরকারি টিভি চ্যানেল । রীতিমতো বিজ্ঞাপন দিয়ে বলা হয়েছিল যে ১৪ জানুয়ারি এই সমীক্ষার ফল জানানো হবে । কিন্তু কোনও এক অজ্ঞাত কারণে অতি পরিচিত সর্বভারতীয় সংস্থা ‘সি ভোটার’ (C Voter)-এর সেই সমীক্ষার ফল দিনের আলো দেখল না।
সূত্রের খবর, সি ভোটারের সমীক্ষা অনুযায়ী এই মুহূর্তে রাজ্যে বিধানসভা নির্বাচন হলে তৃণমূল পাবে ২০০টির সামান্য বেশি আসন, বিজেপি পেতে পারে ৮৫- ৯০ আসন এবং ৮-১০টি আসন বাম-কংগ্রেস জোটের ঝুলিতে যাবে। জানা গিয়েছে , চ্যানেল যাতে এই সমীক্ষার ফলাফল সম্প্রচার না করে সেইজন্য দিল্লি থেকে একটি বিশেষ রাজনৈতিক দলের প্রভাবশালী এক নেতার অফিস থেকে ফোন করে চাপ সৃষ্টি করা হয়েছে। কারণ,
সি-ভোটারের সমীক্ষাতে তৃণমূল পেতে চলেছে 200 র বেশী আসন। তাই স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে, সত্যিটা চাপতেই কি দিল্লির নির্দেশে সি ভোটারের ওপিনিয়ন পোল বন্ধ করতে হল?
সমীক্ষা মেলে না সব সময়, কিন্তু রাজনীতির লোকজন ও খুব একটা অবিশ্বাস করেন না সমীক্ষার এই ফল।
অবশ্য সম্প্রচার বন্ধ রাখার কারণ হিসেবে চ্যানেল কর্তৃপক্ষের যুক্তি, সমীক্ষার কাজ এখনও শেষ হয়নি। কোনও অতি পরিচিত পেশাদার সংস্থার ক্ষেত্রে এই যুক্তি যে নেহাতই ঠুনকো, তা বলার অপেক্ষা রাখে না। এখন দেখার যে আদৌ ওই সমীক্ষার ফল চ্যানেলটি কবে সম্প্রচার করে।

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...