Monday, April 6, 2026

বাংলায় ‘ফিরলেন’ মুকুল রায়, সঙ্গে স্বপন দাশগুপ্তও

Date:

Share post:

‘ফিরলেন’ মুকুল রায়৷ ‘এলেন’ স্বপন দাশগুপ্ত’ও৷

নির্বাচন কমিশন শুক্রবার পশ্চিমবঙ্গের যে চূড়ান্ত ভোটার তালিকা (WB Voters List) প্রকাশ করেছে, সেই তালিকায় নাম রয়েছে বিজেপি’র (BJP) সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়ের (Mukul Roy)৷ তাঁর নাম রয়েছে উত্তর ২৪ পরগণার বীজপুর বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকায়৷

বিজেপি’র আর এক নেতা, সাংসদ স্বপন দাশগুপ্ত’র (Swapan Dasgupta) নাম এতদিন ছিলো দিল্লির ভোটার তালিকায়৷ এবার তাঁর নামও বাংলার ভোটার তালিকায় ঠাঁই পেয়েছে।

সাম্প্রতিক প্রায় প্রতিটি নির্বাচনেই মুকুল রায়ের নামে নির্বাচন কমিশনে অভিযোগ জমা পড়েছে, তিনি এই রাজ্যের ভোটারই নন, তাহলে এ রাজ্যের কোনও নির্বাচনে তাঁর মাথা গলানো আইনবিরুদ্ধ৷ একুশের হাইভোল্টেজ বিধানসভা নির্বাচনের মুখে সেই অভিযোগ তোলার পথ একদম বন্ধ করলেন মুকুল রায়৷

বাংলার আসন্ন বিধানসভার নির্বাচনকে বিজেপি কার্যত ‘বিশ্বযুদ্ধ’ হিসেবেই দেখছে৷ এ যুদ্ধ জিততে কোনও ঝুঁকি নিতে রাজি নয়৷ আসন্ন নির্বাচন বৈতরণী পার হতে বিজেপি অনেকটাই ভরসা করছে মুকুল রায়ের উপর৷ তাই মুকুলের বিরুদ্ধে যদি এমন অভিযোগ এবারও ওঠে এবং সেই অভিযোগকে গুরুত্ব দিয়ে ভোটবাজারে মুকুল রায়ের সক্রিয় উপস্থিতিতে নিষেধাজ্ঞা জারি করে, তাহলে বিপাকে পড়বে বিজেপি৷ তাই কোনও ঝুঁকি না নিয়ে মুকুলকে বাংলার ভোটার হিসেবে ফেরত পাঠালো গেরুয়া-ব্রিগেড৷

ওদিকে স্বপন দাশগুপ্তকেও সম্ভবত অন্য কোনও অঙ্কে আপাতত বাংলার ভোটার বা ‘ভূমিপুত্র’ বানিয়ে রাখলো বিজেপির শীর্ষনেতৃত্ব৷

আরও পড়ুন- মোদি-অমিতের রাজ্য সফর নিশ্চিত করল বঙ্গ বিজেপি

Advt

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...