Saturday, April 18, 2026

বাংলা, বিহার, ঝাড়খণ্ড থেকে ১০ হাজার কৃষক দিল্লি যাচ্ছেন

Date:

Share post:

দিল্লির হাত শক্ত করতে এবার বাংলা-বিহার-ঝাড়খন্ড যোগ দিল। উদ্দেশ্য কৃষক আন্দোলনকে আরও জোরদার করা। আরো লাগাতার আন্দোলনে সামিল হওয়া। ফলে আরো বৃহত্তর আকার ধারণ করতে পারে দিল্লির কৃষক আন্দোলন (Farmer’s Protest)। প্রায় দুমাস হতে চলল দিল্লি সীমান্তের কৃষক আন্দোলন। রাজধানী ও সংলগ্ন রাজ্যগুলির কৃষকরা এতদিন কৃষক আন্দোলনের ধারক ও বাহক ছিলেন। এবার সামিল হলেন বাংলা-বিহার-ঝাড়খন্ডের কৃষকরা।  কেন্দ্রীয় সরকারের তিনটি কৃষি আইন পুরোপুরি বাতিলের দাবিতে আন্দোলন করছেন কৃষকরা।

শুধু বাংলা-বিহার-ঝাড়খন্ডই  নয় ওড়িশা থেকে একটি বিশেষ প্রতিনিধিদল দশটি বাস নিয়ে দিল্লির দিকে  রওনা দিয়েছে। বিভিন্ন রাজ্যের বেশ কয়েকটি জায়গা থেকে লোক সংগ্রহ করে নিয়ে যাচ্ছে দিল্লিতে আন্দোলনকারী কৃষকদের কাছে। প্রতিনিধিদলের মধ্যে রয়েছেন একাধিক লোকজন। সেই দলে চিকিৎসক, আইনজীবী থেকে শুরু করে সমজাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিত্বরা রয়েছেন। তাঁরা জানিয়েছেন, শুধু পশ্চিমবঙ্গ নয়, এখান থেকে ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ হয়ে তাঁরা দিল্লি পৌঁছবেন প্রায় দশ হাজার লোককে সঙ্গে নিয়ে। আন্দোলনরত কৃষকদের পাশে গিয়ে তাঁরা দাঁড়াবেন। শনিবার  এই সংগঠনের সদস্যরা জানিয়েছেন, রাষ্ট্রীয় সংযোগ নবনির্মাণ কিষান সংগঠনের পক্ষ থেকে তাঁরা ওড়িশার ভুবনেশ্বর থেকে এই যাত্রা শুরু করেছেন। একাধিক রাজ্য থেকে সমাজের বিভিন্ন ক্ষেত্রে লোকজন নিয়ে তারা কৃষকদের পাশে থাকতে দিল্লিতে হাজির হবেন। বাতিলের দাবিতে প্রায় দুমাস ধরে আন্দোলনে রয়েছেন দিল্লি, হরিয়ানা, রাজস্থানসহ বিভিন্ন রাজ্যের কৃষকরা। সেই আন্দোলনকে নতুন দিশা দিতে এবার তাঁরাও দিল্লি সীমান্তে হাজির হবেন।

আরও পড়ুন-নতুন জীবনে পা রাখলেন ত্বরিতা-সৌরভ, রইল অ্যালবাম

Advt

 

Related articles

ভোটের বাংলায় চড়বে পারদ বাড়বে গরম, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা জেলায় জেলায় 

শনিবারের সকাল থেকে অস্বস্তিকর গরম(Hot & Humid condition) দক্ষিণবঙ্গের জেলায় জেলায়।আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) থেকে জারি...

IPL: টানা হারের জের, নাইটদের নতুন কোচের নাম প্রকাশ্যে!

টানা ছয় ম্যাচে জয়হীন কেকেআর(KKR)। কোচ অভিষেক নায়ারের(Abhisek nayar) রণনীতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এরই মধ্যে নাইটদের...

নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে সিপিএম-এ গিয়ে পার্টি অফিস দখল ডোমকলে! গুরুত্ব দিচ্ছে না শাসকদল

নির্বাচনের আগে শুধু দলবদল নয়, বদল হল পার্টি অফিসও। শুক্রবার ডোমকল পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডে তৃণমূল (TMC) ছেড়ে...

ঝাড়খণ্ডে কোবরার গুলিতে খতম ৪ মাওবাদী

খতম TSPC-র ৪ মাওবাদী (TSPC Encounter) সদস্য! শনিবার সকালে গভীর জঙ্গল থেকে উদ্ধার হয়েছে দেহ। জানা গিয়েছে, শুক্রবার...