Tuesday, March 31, 2026

টিকা নেওয়ার পর রাজ্যে এখনও পর্যন্ত অসুস্থ চারজন

Date:

Share post:

করোনা টিকা (Vaccination) নেওয়ার পর এখনও পর্যন্ত রাজ্যের ৪ জন অসুস্থ (Sick) হয়েছেন, এমন খবর পাওয়া গিয়েছে। এঁরা মুর্শিদাবাদ, হুগলি, ডায়মন্ড হারবার ও কলকাতার কেন্দ্র থেকে টিকা নিয়েছেন। এঁদের মধ্যে চিকিৎসক ও মহিলা স্বাস্থ্যকর্মীও রয়েছেন। এই ৪ জনের ক্ষেত্রে ব্লাড প্রেসার কমে যাওয়া, মাথা ঘোরার পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে৷ রাজ্য পরিবার কল্যাণ আধিকারিক অসীম দাস মালাকার এ প্রসঙ্গে বলেছেন, পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে এখনও পর্যন্ত যা খবর পাওয়া গিয়েছে তা খুবই নগন্য। টিকা নেওয়ার পর যাঁদের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে, তাঁদের আগে থেকেই হয়ত কোনও ধরনের অসুস্থতা ছিল। বিষয়টি গুরুত্ব দিয়েই খতিয়ে দেখা হচ্ছে৷

আরও পড়ুন- ‘জোর করে জমি দখল করে রেখেছেন অমর্ত্য সেন’, ফের বলল বিশ্বভারতী

Advt

Related articles

“কেন যে জলে নামল!”, রাহুলের অকাল মৃত্যুতে গভীর শোকে সৌরভ

প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের শুধু রাজনীতি নয় খেলার মাঠের তারকাদের সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন। ইডেনে ভারতের ম্যাচ থাকলেই...

করণদিঘীর দুই দাবি: নির্বাচনী প্রচারের মঞ্চ থেকেই পূরণের প্রতিশ্রুতি অভিষেকের

রাজ্যের ক্ষমতায় থাকাকালীন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি এলাকার স্থানীয় মানুষের দাবি মতো শিক্ষা থেকে স্বাস্থ্য, কৃষি থেকে...

বালুরঘাটে মেডিক্যাল কলেজ-উত্তর দিনাজপুরে দুটি হিমঘর: দলীয় প্রার্থীদের প্রচারসভা থেকে আশ্বাস অভিষেকের

চতুর্থবার মা-মাটি-মানুষের সরকার ক্ষমতয়া এলে বালুরঘাটে মেডিক্যাল কলেজ ও উত্তর দিনাজপুরে দুটি হিমঘর তৈরি হবে। বালুরঘাট ও তপনের...

বিরাট অঙ্কের সম্পত্তি কর বকেয়া! জয়ললিতার প্রাসাদে পড়ল তালা

দীর্ঘ কয়েক বছর ধরে পুর কর বাকি। সম্পত্তি কর দেড় কোটি টাকাতে পৌঁছেছে। এবার তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার...