Monday, April 6, 2026

ভুল শোধরানোর ডাক, তৃণমূলেই থাকছেন বোঝালেন রাজীব

Date:

Share post:

বাংলায় বিধানসভা নির্বাচনের আগে দলের বিরুদ্ধে ‘বেসুরো’ মন্ত্রীর ফেসবুক লাইভ (Facebook Live) কৌতূহল ছিল তুঙ্গে। তবে সব জল্পনায় জল ঢেলে রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajiv Benarjee) জানালেন, “ভালোর জন্যেই ভুল হলে দলকে বলেছি”। বোঝালেন তৃণমূলেই (Tmc) থাকছেন তিনি। শনিবার, বেলা তিনটে রাজীবের ফেসবুক লাইভ হওয়ার কথা আগেই ঘোষণা করা হয়েছিল। তাই নিয়ে কৌতূহল ছিল তুঙ্গে। কী বলবেন রাজীব? সেটা দিকে নজর ছিল বাংলার তামাম রাজনৈতিক মহলের। তবে কি এই ফেসবুক লাইভেই দল ছাড়ার ঘোষণা করবেন তিনি- এই নিয়েও আলোচনা হয় অনেক জায়গায়। তবে সব ছেড়ে সেই পুরনো ক্ষোভের কথাই জানালেন রাজীব বন্দ্যোপাধ্যায়।

এদিন ফেসবুক লাইভে প্রথমে রাজীব যুব সমাজকে কর্মক্ষেত্রে সুবিধা করে যাওয়ার জন্য ট্রেনিং ইনস্টিটিউট (Training Institute) করার কথা বলেন। এরপরেই কাজ করতে না পারার যে পুরনো ক্ষোভের কথা এতদিন রাজীব বলেছেন তার কিছুটা উল্লেখ করেন। একইসঙ্গে তিনি জানান, ভুল হলে তিনি সেখানে বলেছেন। এটা নতুন নয় বা দলবদলের এই হাওয়ার মধ্যে বলছেন তাও নয়। এর আগেও তিনি একথা বলেছেন এবং শীর্ষ নেতৃত্বকেও জানিয়েছেন। তাঁর মতে, এসবই তিনি বলেছেন দলের ভালোর জন্য। তবে রাজীবের অভিযোগ, তাঁর অনেক কথার অপব্যাখ্যা হয়েছে। তবে কে বা কারা অপব্যাখ্যা করেছেন সে কথা অবশ্য তিনি স্পষ্ট করেননি। তাঁর বক্তব্য ছিল, শীর্ষ নেতৃত্ব তাঁর কথা শুনলেও, অনেক কথার অপব্যাখ্যা হয়েছে।

তবে, এতকিছুর পরেও তিনি দলনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ। বারবার তিনি বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) যেভাবে দলের সাধারণ কর্মীদের মর্যাদা দেন, তাঁদের সম্মান দিয়ে থাকেন তিনিও সেটাই করার চেষ্টা করেছেন। তবে এখানেও কিছুটা ‘বেসুরো’ ছিলেন রাজীব। কারণ, তিনি জানিয়েছেন অনেক সময় প্রকৃত মর্যাদা পান না সাধারণ কর্মীরা।

এদিন রাজ্যে কাজের পরিবেশ তৈরি করার কথা বলেছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। যে কারিগরি প্রশিক্ষণের কথা তিনি বলেন, তার মাধ্যমে রাজ্যের যুব প্রজন্ম নিজেরাই কর্মসংস্থান তৈরি করতে পারবে বলে আশা প্রকাশ করেন রাজীব। তবে এ দিনে তাঁর ফেসবুক লাইভে কোথাও সরাসরি দল বিরোধী কোনো কথা ছিল না। ছিল না তৃণমূল ছাড়ার মতো কোনো বার্তা। আর থেকেই রাজনৈতিক মহলের মত, তৃণমূলেই থাকছেন বলেই বোঝালেন রাজীব।

আরও পড়ুন:১৩ বছরের কিশোরের লিঙ্গ পরিবর্তন করিয়ে লাগাতার গণধর্ষণ

Advt

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...