Wednesday, June 24, 2026

কোভিশিল্ড চাই, গুরুতর অভিযোগ তুলে কোভ্যাক্সিনে অরাজি RML হাসপাতালের ডাক্তাররা

Date:

Share post:

শনিবার দেশজুড়ে হয়েছে করোনা টিকাকরণ(Corona vaccine) কর্মসূচি। প্রথম দফায় এই ভ্যাকসিন নিচ্ছেন দেশের স্বাস্থ্যকর্মী ও ডাক্তাররা। টিকাকরণ কর্মসূচিতে দুটি ভ্যাকসিন মঞ্জুর করা হলেও কোভ্যাক্সিন(Covaxin) নিতে রাজী হলেন না দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালের(Ram Manohar Lohia Hospital) চিকিৎসকরা। এই ভ্যাকসিনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলার পাশাপাশি কোভিশিল্ড(Covishild) ভ্যাকসিনের জন্য আবেদন জানানো হয়েছে তাদের তরফে। টিকাকরণ কর্মসূচির প্রথম দিনে এহেন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দেশে।

এই হাসপাতালের ডাক্তারদের তরফে যে চিঠি প্রকাশ্যে এসেছে সেখানে ডাক্তাররা লিখেছেন, ট্রায়াল শেষ না হওয়া পর্যন্ত কোভ্যাক্সিন নেবেন না তারা। আপাতত কোভিশিল্ড দেওয়ার দাবি জানানো হয়েছে চিকিৎসকদের তরফে। পরিস্থিতি এমন পর্যায়ে গিয়েছে যে আতঙ্কে বহু চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী এই টিকাকরণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করছেন না। যদিও নীতি আয়োগের সদস্য ভি কে পল জানান, ‘কোভ্যাক্সিন সম্পূর্ণ নিরাপদ। চিকিৎসকদের সরকারের উপর ভরসা রাখা উচিৎ।’ এর পাশাপাশি আরও একটি ঘটনা আতঙ্ক বাড়িয়েছে এদিন। বায়োটেকের কোভ্যাক্সিন টিকা দেওয়ার আগে একটি ফর্মে স্বাক্ষর করতে হচ্ছে। যেখানে রয়েছে বেশ কিছু শর্ত। যা অবশ্য কোভিশিল্ডের ক্ষেত্রে প্রযোজ্য নয়। আর এখানেই বেড়েছে দুশ্চিন্তা। যার জেরে বিশ্বের বৃহত্তম কোভিড টিকাকরণ প্রক্রিয়া শুরুতে বেশ খানিকটা হোঁচট খেলো।

আরও পড়ুন:শাহি-ভবনে ভোট- বৈঠক,কেন্দ্রীয় নেতাদের রিপোর্ট দেখে বঙ্গে প্রচার-কৌশল চূড়ান্ত

অবশ্য এই সমস্যাটুকু বাদ দিলে সারা ভারত এই নির্বিঘ্নে চলছে টিকাকরণ প্রক্রিয়া। দিল্লি, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ডের পাশাপাশি একাধিক রাজ্যে এদিন টিকাকরণ শিবিরে উপস্থিত ছিলেন সেখানকার মুখ্যমন্ত্রীরা। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি এদিন টিকা নিয়েছে সেরাম ইনস্টিটিউটের প্রধান আদর পুনাওয়ালা। এছাড়া আরো একটি সমস্যায় দিয়ে চোখে পড়েছে সেটা হল, করোনা টিকাকরণের জন্য সরকারের কো-উইন অ্যাপ। এদিন এই অ্যাপে কোনো নথি আবেদ করা সম্ভব হয়নি। ফলে খাতায়-কলমে নথি লিখতে হয়েছে। সব মিলিয়ে সফলতার এমন দিনে ও অস্বস্থির কাঁটা বিঁধে রইল টিকাকরণ প্রক্রিয়া।

Advt

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...