Saturday, April 11, 2026

করোনার থেকেও বিপজ্জনক বিজেপি, বললেন নুসরত, প্রতিক্রিয়া দিলেন অমিত

Date:

Share post:

‘বিজেপি করোনার থেকেও বেশি বিপজ্জনক’, তোপ দাগলেন অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan)। আরও একবার কড়া ভাষায় তিনি আক্রমণ করলেন বিজেপিকে (BJP)। ছেড়ে কথা বললেন না বিজেপির আইটি সেলের দায়িত্বে থাকা অমিত মালব্য (Amit Malaviya)।

বসিরহাটেই (Basirhat) একটি রক্তদান শিবিরের যোগ দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ নুসরত জাহান। সেখান থেকেই তিনি বলেন, “আপনাদের চোখ-কান খোলা রাখুন, কারণ আশপাশে কিছু লোক রয়েছে, যাঁরা করোনার থেকেও বিপজ্জনক। জানেন তাঁরা কারা? তারা হল বিজেপি। ওরা আমাদের সংস্কৃতি বোঝে না। ওরা মানবিকতা বোঝে না। আমাদের পরিশ্রম বোঝে না। ওরা শুধু ব্যবসা বোঝে। ওদের অনেক টাকা। সব জায়গায় সেই টাকা ছড়ায়। ‌তার পর ধর্মের ভিত্তিতে একের বিরুদ্ধে অন্যকে লেলিয়ে দিয়ে দাঙ্গা ছড়ায়।’‌”

এই নিয়ে প্রতিবাদ জানিয়েছে বিজেপি। পদ্ম শিবিরের তথ্যপ্রযুক্তি শাখার দায়িত্বপ্রাপ্ত অমিত মালব্য বলেছেন, “পশ্চিমবঙ্গে নোংরা মানের টিকা রাজনীতি চলছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরি টিকার ট্রাক আটকে দিলেন। এখন এক তৃণমূল সাংসদ মুসলিম অধ্যুষিত দেগঙ্গাতে বিজেপি–র সঙ্গে করোনার তুলনা করলেন। মুখ্যমন্ত্রী চুপ। কেন?‌ তোষণ?‌”

আরও পড়ুন : তৃণমূলেই থাকছি, দিনভর টানাপোড়েন শেষে ঘোষণা শতাব্দীর

Advt

Related articles

মথুরায় যমুনায় নৌকাডুবি: উদ্ধার ১০ দেহ

প্রায় এক দশক পরে যমুনায় নৌকাডুবির ঘটনা। শুক্রবার দুপুরে পুণ্যার্থী বোঝাই একটি নৌকা বৃন্দাবনের কাছে উল্টে (boat capsize)...

বাংলায় এসে ঘাটাল মাস্টারপ্ল্যানের ‘প্রতিশ্রুতি’! অমিত শাহর অজ্ঞতা প্রমাণ করলেন অভিষেক

বর্ষা মানেই বন্যায় পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় বানভাসি মানুষ। রাজ্য থেকে বর্ষা বিদায় নিলেও ঘাটালের মানুষ থাকত জলের...

বোমাতঙ্ক অমৃতসর মেলে: যাত্রীদের নামিয়ে শুরু তল্লাশি

বোমাতঙ্কের জেরে মাঝপথে দাঁড় করিয়ে দেওয়া হল হাওড়া থেকে অমৃতসরগামী আপ অমৃৎসর মেলকে। ফোনে বোমা থাকার খবর দেওয়ায়...

বেনজির রাজনৈতিক সৌজন্যে নিজের পোস্টার নিজেই ছিঁড়লেন কুণাল

রাজনৈতিক সৌজন্যের অনন্য নজির। বিরোধী প্রার্থীর পোস্টারের উপর লাগানো নিজের পোস্টার নিজেই ছিঁড়ে ফেললেন বেলেঘাটা তৃণমূল (TMC) প্রার্থী...