Saturday, April 4, 2026

প্রধান শিক্ষককে নিগ্রহের অভিযোগ পরিচালন সমিতির সদস্যের বিরুদ্ধে

Date:

Share post:

কোচবিহারে(Coochbihar) স্কুলের প্রধান শিক্ষককে(teacher) নিগ্রহের অভিযোগ উঠল পরিচালন সমিতির এক সদস্যের বিরুদ্ধে। শুক্রবার ঘটনাটি ঘটেছে কোচবিহারের মণীন্দ্রনাথ হাইস্কুলে(manindra nath High school)। কোচবিহারের এম জে এন হাসপাতাল ও মেডিকেল কলেজে চিকিৎসাধীন ওই প্রধান শিক্ষক।

স্কুল সূত্রে দাবি, শুক্রবার স্কুল পরিচালন কমিটির সদস্যদের সাথে আলোচনা ছিল। এর পরেই শিক্ষক ও সদস্যদের সাথে বচসা বাঁধে স্কুলের প্রধান শিক্ষক প্রফুল্ল মজুমদারের৷ তখন একজন পরিচালন কমিটির সদস্য তার ওপর চড়াও হয়েছেন বলে অভিযোগ৷ অভিযোগ, তাপস পন্ডিত নামে স্কুল পরিচালন কমিটির এই সদস্য তৃণমূল কংগ্রেসের খাগড়াবাড়ি অঞ্চল কমিটির সহ সভাপতির দায়িত্বে আছেন।

আক্রান্ত প্রধান শিক্ষক প্রফুল্ল মজুমদারের বলেন, আলোচনার মধ্যে হঠাৎ এভাবে নিগ্রহ করা হবে তিনি ভাবতেই পারেননি। রাতে বাড়ি ফেরার পর মাথায় যন্ত্রণা শুরু হয়। পরে শনিবার তিনি কোচবিহার এম জে এন হাসপাতাল ও মেডিকেল কলেজে ভর্তি হন। তাঁর আরও দাবি, স্কুলের প্রধান শিক্ষক পদ থেকে তাকে সরিয়ে দেওয়ার জন্য দীর্ঘদিন ধরেই কিছু শিক্ষক ষড়যন্ত্র করে চলেছেন। সে কারণেই কিছু স্কুল শিক্ষক বিভিন্ন দাবি নিয়ে চেচামেচি করার মাঝে এক পরিচালন কমিটির সদস্যকে দিয়ে হামলা করানো হয়েছে।

আরও পড়ুন:প্রথমদিন টিকা নিয়ে বিতর্কের মুখে কয়েকজন জনপ্রতিনিধি!

যদিও অভিযুক্ত স্কুল পরিচালন কমিটির সদস্য ও তৃণমূল কংগ্রেসের অঞ্চল কমিটির সহ সভাপতি তাপস পন্ডিত দাবি করে বলেন, এই অভিযোগ ভিত্তিহীন। তিনি কখনই প্রধান শিক্ষকের গায়ে হাত তোলেননি। বচসা হয়েছে তাদের সাথে। এক শিক্ষিকা দীর্ঘ ৯ মাস থেকে স্কুলে আসেন না তাই প্রধান শিক্ষককে অভিযোগ জানিয়েছেন তারা। প্রধান শিক্ষক ওই শিক্ষিকার থেকে আর্থিক সুবিধা পাচ্ছেন বলেই তিনি শিক্ষিকার অনুপস্থিতি নিয়ে কোনও ব্যবস্থা নেননি বলে দাবি স্কুল পরিচালন কমিটির সদস্য তৃণমূল কংগ্রেস নেতার। যদিও এ ব্যাপারে মনীন্দ্রনাথ হাই স্কুলের পরিচালন কমিটির সভাপতি কৃষেন্দু আইচ বলেন, দুই পক্ষের অভিযোগ পেয়েছেন। তাদের সাথে কথাও হয়েছে। এ ব্যাপারে আলোচনায় বসবে স্কুল পরিচালন কমিটি।

Advt

Related articles

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...