Wednesday, June 24, 2026

কোভিশিল্ড ভ্যাকসিন নিলেন সিরাম কর্তা আদর পুনাওয়ালা

Date:

Share post:

দেশজুড়ে শুরু হয়ে গিয়েছে করোনা টিকাকরণ। স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি এদিন ভ্যাক্সিন নিলেন সিরাম কর্তা আদর পুনাওয়ালা স্বয়ং। নিজের সংস্থায় তৈরি ভ্যাক্সিন নিজেই নিলেন তিনি। ভ্যাক্সিন নিয়ে  নিয়ে সোস্যাল মিডিয়ায় এ খবর জানিয়েছেন। সেইসঙ্গে ধন্যবাদ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে।

 

 

ভিডিও কনফারেন্সের মাধ্যমে শনিবার করোনার ভ্যাকসিনেশনের শুভ সূচনা করেছেন প্রধানমন্ত্রী। ভারতের সিরাম ইনস্টিটিউটে বানানো হয়েছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড ভ্যাকসিন। ওই সংস্থারই প্রধান আদর পুনাওয়ালা। নিজের সংস্থায় বানানো ভ্যাকসিন নিলেন আদর পুনাওয়ালা।
এদিন প্রাথমিক পর্যায়ে টিকা পেয়েছেন স্বাস্থ্যকর্মীরা। সেই টিকারই প্রথম ডোজ নিলেন আদর পুনাওয়ালা।  সিরাম ইনস্টিটিউটের সিইও নিজের ট্যুইটার হ্যান্ডেলে দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন। একইসঙ্গে প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেছেন তিনি। লিখেছেন, এই টিকাকরণে সাফল্য পাবেন ভারতবাসী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কোভিশিল্ড এই ঐতিহাসিক কর্মসূচির একটা অংশ। স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি আমিও এই টিকাকরণ কর্মসূচির একটা অংশ।

টিকাকরণ নিয়ে অনেকের মনেই এখনও সংশয় আছে। মনে করা হচ্ছে সেই সংশয় কাটাতেই উদ্যোগী হলেন আদর পুনাওয়ালা।বছরের শুরুতেই মহামারী মোকাবিলায় ভারতে দুটি ভ্যাকসিনকে জরুরি ব্যবহারের জন্য অনুমতি দিয়েছে ডিসিজিআই। যে তালিকায় আছে কোভিশিল্ড। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের স্থানীয় প্রস্তুতকারক সংস্থা ভারতের সিরাম ইনস্টিটিউট। সেই সংস্থার সিইও ভ্যাকসিন নিলে তার গ্রহণযোগ্যতা বাড়বে বলেই মনে করা হচ্ছে।

Advt

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...