Saturday, April 4, 2026

জোট চাইছেন আব্বাস, কিন্তু সম্ভাবনা কমছে বাধ্য-বাধকতায়

Date:

Share post:

নিজেরা যে খুব একটা সুবিধা করতে পারবে না তা বুঝেছেন আব্বাস সিদ্দিকি(  abbas siddiqui) । তাই মিমের(  mim)  সঙ্গে হাত মেলানোর পরেও বামেদের সঙ্গে জোট করতে মরিয়া ফুরফুরা শরিফের পীরজাদা।

কিন্তু শুধু বামেরা চাইলেই তো হবে না। সমস্যা অন্য জায়গায়। কংগ্রেসে ইতিমধ্যে আব্বাসের দল নিয়ে আপত্তি করেছে। সাম্প্রদায়িক খোঁচা দিয়ে রেখেছে। আবার শোনা যাচ্ছে তৃণমূলের সঙ্গেও একটা সমঝোতায় আসার সম্ভাবনা তৈরি হচ্ছে। যদিও তৃণমূলের তরফে এ ধরণের কোনও সম্ভাবনাত কথা উড়িয়ে দেওয়া হয়েছে। সূত্রের খবর আব্বাস নয়, ফুরফুরায় পীরজাদা ত্বহা সিদ্দিকির দিকেই ঝুঁকে রয়েছে দল। আব্বসের বক্তব্য, তৃণমূলের সঙ্গে তখনই বসব, যখন ওরা আমার কর্মীদের ওপর অত্যাচার বন্ধ করবে।

ফলে জোট না করলে বাংলার ভোটে আব্বাসের নতুন দলকে যে খুঁজে পাওয়া যাবে না, সেটা পরিষ্কার। এখন রবিবারের বাম-কংগ্রেস জোট আলোচনায় নিশ্চিতভাবে সেই বিষয়টি উঠবে। সমাধান যে দ্রুত হবে না, তা বলে দেওয়া যায়।

আব্বাসের ভবিষ্যৎ নিয়ে খুব একটা আশার আলো দেখছে না রাজনৈতিকমহল।

আরও পড়ুন:শুভেন্দু-শোভনকে নিয়ে কাল কলকাতায় মিছিলে নামছেন দিলীপ

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...