Thursday, June 18, 2026

একুশের ব্লুপ্রিন্ট সাজাতে আইসিসিআরে বিশেষ বৈঠকে দিলীপ-কৈলাসরা

Date:

Share post:

একুশে নির্বাচনকে নজরে রেখে ইতিমধ্যেই কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দল। বঙ্গ দখলের লড়াইয়ে নিজের মতো করে অংক কষতে শুরু করেছে প্রত্যেকেই। বিজেপির(BJP) তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছে এবারের নির্বাচনে দু’শোর বেশি আসন দখল করবে তারা। তবে কী পদ্ধতিতে এই লক্ষ্য সফল হবে তারই হিসেব কষতে আজ কলকাতার আইসিসিআরে(ICCR) কোর কমিটির বৈঠকে বসলো রাজ্য বিজেপি নেতৃত্ব।

বিজেপি সূত্রে জানা গিয়েছে, রাজ্যের বিভিন্ন জোনের পর্যবেক্ষক ও বিভিন্ন মোর্চার নেতৃত্বকে নিয়ে রাজ্যের কোর গ্রুপ বৈঠকে বসছে আজ। বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে কৈলাস বিজয়বর্গীয়(Kailash Vijayvargiya) দিলীপ ঘোষ(Dilip Ghosh) সহ রাজ্যের অন্যান্য শীর্ষ নেতৃত্বদের। সকাল ১১ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এই বৈঠক। জানা যাচ্ছে নির্বাচনী কৌশল নিয়েই আলোচনা হবে বৈঠকে।

আরও পড়ুন:জোট চাইছেন আব্বাস, কিন্তু সম্ভাবনা কমছে বাধ্য-বাধকতায়

বিজেপি সূত্রে জানা যাচ্ছে, বাংলায় নির্বাচনের আগে সমস্ত জোনের নেতৃত্বকে নিয়ে এই ধরনের বৈঠক নিশ্চিত ভাবেই গুরুত্বপূর্ণ। বিজেপির দাবি, এই বৈঠক থেকে দলের সমস্ত কর্মীদের নির্দেশ দেওয়া হবে প্রার্থী হতে না পারলেও ভোটে দলকে জেতানোর চেষ্টা করতে হবে সমস্ত কর্মীদের। রণকৌশলের পাশাপাশি কর্মীদের মনোবল চাঙ্গা করতেও এই বৈঠককে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে। সমস্ত কর্মীদের জানিয়ে দেওয়া হবে নিজেদের কথা না ভেবে তারা যেন দলের কথা ভাবেন। পাশাপাশি এই বৈঠক থেকেই নির্বাচনের ব্লুপ্রিন্ট তৈরি হবে বলেও মনে করছে ওয়াকিবহাল মহল।

Advt

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...