Saturday, April 4, 2026

সৌমিত্রকে জোর ধমক দিল্লির নেতৃত্বের, স্টিং অপারেশন নিয়েও সতর্কতা

Date:

Share post:

বিজেপির বিশেষ সাংগঠনিক বৈঠকে জোর ধমক খেলেন সৌমিত্র খাঁ। জিজ্ঞেসা করলেন, কার অনুমতি নিয়ে তিনি দিলীপ ঘোষকে দলের মুখ্যমন্ত্রীর মুখ হিসাবে ঘোষণা করেছেন? এমন কথা যেন দ্বিতীয়বার না শুনতে হয়। সেই সঙ্গে দলের নেতৃত্বকে সাবধান করে দেওয়া হয়েছে। বলা হয়েছে স্টিং অপারেশন থেকে সতর্ক থাকুন।

একুশের লক্ষ্যে এদিন দলের গুরুত্বপূর্ণ বৈঠক হয় আইসিসিআর-এ। সেই বৈঠকে জোর ধমক খেয়েছেন দলের যুব সভাপতি, সাংসদ সৌমিত্র খাঁ। সম্প্রতি দলের এক জনসভায় তিনি বলেন, বিজেপি জিতলে মুখ্যমন্ত্রী হবেন দিলীপ ঘোষ। আর এতে বিস্তর চটেছে নেতৃত্ব। কৈলাশ ও শিব প্রকাশ বলেন, কে আপনাকে এ কথা বলার অধিকার দিয়েছে? এই ভোটে কোনও মুখ থাকবে না থাকবে না, তার সিদ্ধান্ত নেবেন নরেন্দ্র মোদি ও অমিত শাহ। প্রত্যেকে এ ব্যাপারে সাবধান হোন। কারওর মুখ দিয়ে যেন মুখ্যমন্ত্রী কে হবেন, সে বিষয়ে কোনও মন্তব্য না বের হয়।

অন্যদিকে দলীয় নেতৃত্বকে জানানো হয়, বিরোধীরা সব রকমের অস্ত্র প্রয়োগ করতে পারে। তার মধ্যে অন্যতম স্টিং অপারেশন। এখন থেকে এ ব্যাপারে সংযত হোন, সাবধানে থাকুন।

আরও পড়ুন : সম্মান??? বিজেপির বিশেষ সাংগঠনিক বৈঠকের মঞ্চে দূরবীনে খুঁজতে হচ্ছে শুভেন্দুকে!

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...