Wednesday, April 1, 2026

বাইডেনের শপথে ট্রাম্প সমর্থকদের হামলার আশঙ্কায় কড়া নিরাপত্তা আমেরিকায়

Date:

Share post:

ক্যাপিটল হিলের(Capitol hill) ঘটনা থেকে শিক্ষা নিয়ে নিরাপত্তার ক্ষেত্রে আর কোনওরকম ত্রুটি রাখতে নারাজ মার্কিন গোয়েন্দা বিভাগ(us intelligence e)। ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকদের(Trump supporters) হামলার ঘটনার পর গোয়েন্দা বিভাগের তরফের আগেই সতর্ক করে দেওয়া হয়েছিল, জো বাইডেনের(Joe Biden) শপথ গ্রহণের আগে আরো একবার উত্তাল পরিস্থিতি তৈরি হতে পারে। যার জেরেই ওয়াশিংটন ডিসির পাশাপাশি আমেরিকার ৫০ টি অঙ্গরাজ্যের সর্তকতা জারি করা হয়েছে বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয়েছে ন্যাশনাল গার্ডের সদস্যদের। সবমিলিয়ে শপথ গ্রহণের দিন যত এগিয়ে আসছে উদ্বেগ-উৎকণ্ঠা ততোই বাড়ছে।

আরও পড়ুন:‘ধর্মকে আঘাত করতে চাইনি’,বিতর্কিত টুইট ডিলিট করলেন অভিনেত্রী সায়নী

আগামী বুধবার আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানকে কেন্দ্র করে সতর্ক মার্কিন গোয়েন্দা বিভাগ এফবিআই। এই দিনই দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে ট্রাম সমর্থকরা। তাদের সেই বিক্ষোভ সহিংস আকার ধারণ করতে পারে অনুমান করে জায়গায় জায়গায় বসানো হয়েছে কড়া নিরাপত্তা। রাজধানী ওয়াশিংটন ডিসির ন্যাশনাল মল বন্ধ করে দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ স্থান ও সড়কে জোরদার করা হয়েছে নিরাপত্তা। জানা গিয়েছে, শপথের দিন শুধু অনুষ্ঠান ঘিরেই ২৫ হাজার ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন থাকবে ওই এলাকায়। ফলে কোনওরকম সমস্যা তৈরি হলে মুহূর্তের মধ্যে তা প্রতিহত করা সম্ভব হবে বলে আশা করছেন নিরাপত্তার দায়িত্বে থাকা শীর্ষ আধিকারিকরা।

Advt

Related articles

বিশ্বকাপে নেই ইতালি, ভেন্যু নিয়ে ইরানকে কড়া বার্তা ফিফার

বিশ্বকাপ(FIFA World Cup) শুরুর আগেই অঘটন। চার বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি(Italy) এবারও বিশ্বকাপের টিকিট পেল না। বসনিয়া-‌হার্জেগোভিনার বিরুদ্ধে...

সকাল থেকে ভ্যাপসা গরম, এপ্রিলের শুরুতেই হাঁসফাঁস অবস্থা দক্ষিণবঙ্গের 

পয়লা এপ্রিলের সকাল থেকেই তীব্র গরমে নাজেহাল অবস্থা কলকাতাসহ দক্ষিণবঙ্গবাসীর। চৈত্রের দহনে চাঁদিফাটা রোদ জেলায় জেলায়। আলিপুর হাওয়া...

পদ্ম ফুলের বস্তা ভরে ফর্ম 6 জমা করছিল, শীর্ষ আদালত আটকেছে: সুপ্রিম সিদ্ধান্তে খুশি তৃণমূল সুপ্রিমো

বেআইনিভাবে ফর্ম 6 জমা করে বাইরের লোক ঢোকাচ্ছে বিজেপি-এই অভিযোগে গত তিনদিন ধরে সরব তৃণমূলের (TMC) সুপ্রিমো মমতা...

আবেগে চোখে জল, আর্জেন্টিনার বড় জয়ের মধ্যেই মেসির বিদায় জল্পনা

ভরা থাক স্মৃতিসুধায় বিদায়ের পাত্রখানি, দেশের মাটিতে শেষ ম্যাচে খেলে ফেললেন মেসি(Lionel Messi )?‌ লা বোম্বোনেরাতে আর্জেন্টিনা( Argentina)-জাম্বিয়া...