Saturday, April 4, 2026

২০২২ সাল থেকে বড় করে আইপিএল আয়োজন করতে চাইছে বিসিসিআই

Date:

Share post:

২০২২ সাল থেকে বড় করে আইপিএল( ipl) আয়োজন করার ভাবনায় বিসিসিআই( bcci)। এক সংবাদ সংস্থাকে এমনটাই জানালেন বিসিসিআইয়ের এক কর্তা।

২০২২ সাল থেকে আইপিএল যোগ হতে চলেছে দুটি টিম। এর ফলে ম‍্যাচ সংখ‍্যাও বেড়ে যাবে। বেশিদিন ধরে আয়োজন করে হবে এই টুর্নামেন্ট। এই বিষয় নিয়ে রবিবার আলোচনা করবে ভারতীয় বোর্ড। এর পাশাপাশি রনজি ট্রফি ( ranji trophy) আয়োজন করা নিয়েও সিদ্বান্ত নিতে চলেছেন তারা।

ভারতের ফিউচার ট‍্যুর প্রোগ্রাম ২০২৩ থেকে ২০৩২ পর্যন্ত যে ক‍্যালেন্ডার তৈরি করা হবে, তার মধ‍্যে আইপিএলের জন‍্য বেশি দিন রাখার ভাবনায় বিসিসিআইয়ের। এই বিষয় নিয়ে এক বোর্ড কর্তা বলেন, ” বিসিসিআই বেশি ধরে আইপিএল আয়োজন করতে চাইছে। বিদেশি ক্রিকেটারদের কথা মাথায় রেখে সব পরিকল্পনা করা হচ্ছে।”

এরপাশাপাশি ঘরোয়া ক্রিকেটের টুর্নামেন্ট নিয়েও আলোচনা হবে বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

Advt

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...