Thursday, June 18, 2026

উত্তরপাড়ায় পুলিশের সাফল্য: একদিনে উদ্ধার অপহৃত, জালে অভিযুক্তরা

Date:

Share post:

অপহরণ করে লক্ষাধিক টাকার দাবি। খুনের হুমকি কোন্নগরে। ঘটনার একদিনের মধ্যেই ৪ অভিযুক্তকে কোন্নগরের কানাইপুর থেকে গ্রেফতার করল উত্তরপাড়া থানার অন্তর্গত কানাইপুর ফাঁড়ির পুলিশ (Police)। অভিযোগ, শুক্রবার উত্তরপাড়ার বাসিন্দা দীপককুমার মিশ্রকে (Dipak Kumar Mishra) অপহরণ করে মুক্তিপণ (Ransom) চেয়ে ফোন করার অভিযোগ করে থানায় অভিযোগ দায়ের করে পরিবার। মুক্তিপণ হিসাবে দুই লক্ষ টাকা দাবি করা হয়। টাকা না দিলে দীপককে খুন করা হবে বলেও ফোনে হিমকি দেয় অপহরণকারীরা।

ঘটনার তদন্তে নামে উত্তরপাড়া (Uttarpara) থানার পুলিশ। কানাইপুর হাইস্কুল এলাকা থেকে ৪ জন অপহরণকারীকে গ্রেফতার করে করা হয়। চার অপহরণকারী প্রসাদ প্রতিকার, বিবেক সিং, শঙ্কর পানিকর ও রিন্টু শিকদার- উত্তরপাড়ার বাসিন্দা দীপক মিশ্রকে অপহরণ করে তার পরিবারের থেকে মোটা টাকা মুক্তিপণ চায়। তবে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই অভিযুক্তদের গ্রেফতার ও দীপককে উদ্ধার উত্তরপাড়া পুলিশের এক বড় সাফল্য।

আরও পড়ুন-আসন বন্টন নিয়ে সহমতে পৌঁছাতে সময় চাইছে বাম-কংগ্রেস নেতৃত্ব

Advt

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...