Friday, April 3, 2026

এফসি গোয়ার বিরুদ্ধে ড্র এটিকে এমবির

Date:

Share post:

আইএসএলে ( isl) এফসি গোয়ার (fc goa) বিরুদ্ধে এগিয়ে থেকেও ড্র করল এটিকে মোহনবাগান। বাগানের হয়ে একমাত্র গোলটি করেন এডু গার্সিয়া ( edu Garcia )। এই ড্র এর ফলে ১১ ম‍্যাচে ২১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে হাবাসের ( habas) দল।

এদিন এফসি গোয়ার বিরুদ্ধে শুরু থেকেই আক্রমণে ঝাপায় এটিকে এমবি। পাল্টা আক্রমণ চালায় এফসি গোয়া। কিন্তু গোলের দরজা খুলতে ব‍্যর্থ হয় দুদল। যার ফলে ম‍্যাচের প্রথমার্ধে থাকে গোল শূন‍্য।

ম‍্যাচে দ্বিতীয় আক্রমণের ঝাঁজ বাড়ায় রয় কৃষ্ণা, এডু গার্সিয়ারা। ম‍্যাচের ৭৫ মিনিটে ফ্রিকিক থেকে দুরন্ত গোল করে দলকে এগিয়ে দেন গার্সিয়া। তবে এই ব‍্যবধান বেশিক্ষন ধরে রাখতে পারেনি তারা। ম‍্যাচের ৮৪ মিনিটে এফসি গোয়ার হয়ে সমতা ফেরান পরিবর্ত হিসাবে নামা ঈশান পণ্ডিত।

এদিনও হাবাস আগে ডিফেন্স সামলে পড়ে আক্রমণে যাওয়ার স্ট্রাটেজি নেন। এদিন কয়েকবার আক্রমণে গোল করতে ব‍্যর্থ হন রয় কৃষ্ণা।

আরও পড়ুন:জয়ে ফিরতে মরিয়া লাল-হলুদ ব্রিগেড

Advt

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...