Saturday, June 20, 2026

অরুণাচলের অন্দরে গ্রাম বানিয়েছে চিন, স্যাটেলাইট চিত্রে চাঞ্চল্যকর তথ্য

Date:

Share post:

উত্তর-পূর্ব ভারতের লাদাখ সীমান্তে(Ladakh border) গত কয়েক মাস ধরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি জারি রয়েছে ভারত ও চিনের মধ্যে। সেই আবহের মাঝেই এবার প্রকাশ্যে এল আরও এক চাঞ্চল্যকর তথ্য। সম্প্রতি সর্ব ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির তরফে এক স্যাটেলাইট চিত্র(satellite image) প্রকাশ করে দাবি করা হয়েছে ভারতের অন্দরে অরুণাচল প্রদেশে(Arunachal Pradesh) অবৈধভাবে একটি গ্রাম বানিয়ে ফেলেছে প্রতিবেশী চিন(China)। নিশ্চিত ভাবেই এই তথ্য নয়াদিল্লির(New Delhi) কপালে ভাঁজ ফেলার জন্য যথেষ্ট।

শুধু লাদাখ নয় অরুনাচল প্রদেশ নিয়ে ভারত ও চিনের মধ্যে দীর্ঘদিন ধরেই সংঘাত রয়েছে। অরুণাচল প্রদেশকে নিজেদের দেশের অংশ বলে দাবি করে চিন প্রশাসন। এমনকি এখানে ভারতের কোনও রাষ্ট্রনেতা সফর করলে তারও বিরোধিতা করতেও দেখা যায় বেজিংকে। এমন অবস্থার মাঝেই সাম্প্রতিক যে ছবি প্রকাশে এসেছে সেখানে দেখা গিয়েছে, ভারতের অন্দরে অরুণাচলে চিনের তৈরি ওই গ্রামে ১০১টি বাড়ি তৈরি হয়েছে। এনডিটিভি তরফে দাবি করা হয়েছে, ওই স্যাটেলাইট চিত্রটি ১ নভেম্বর ২০২০ সালে নেওয়া।

আরও পড়ুন:মতুয়ারা কবে নাগরিকত্ব পাবেন? কেন্দ্রকে ফের প্রশ্ন শান্তনু ঠাকুরের

শুধু তাই নয় সংবাদ মাধ্যম এনডিটিভি দাবি করেছে, ওই স্যাটেলাইট চিত্র হাতে পাওয়ার পর একাধিক বিশেষজ্ঞের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছিল তারা। এবং সকলেই মেনে নিয়েছেন এই গ্রাম অরুণাচল প্রদেশের অন্দরে অবস্থিত। তথ্য বলছে চিনের তৈরি এই গ্রামটি অরুণাচলের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে ৪.৫ কিলোমিটার ভেতরে ভারতে অবস্থিত। স্বাভাবিকভাবেই লাদাখ ছাড়িয়ে এবার অরুণাচলের চিনের এহেন আগ্রাসনে নিশ্চিত ভাবেই চাপে মোদি সরকার।

Advt

Related articles

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...

কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত, তৈরি হল তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি

শনিবার অনুষ্ঠিত হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠক থেকে মূলত দুটি...

রাম মন্দিরে চুরি গেল দানের ৬০ কেজি রুপোর বার! তদন্তে সিট

রাম মন্দিরে দানের টাকা ও গয়না চুরির ঘটনায় শোরগোল পড়েছে দেশজুড়ে। এবার সেই ঘটনার তদন্তে নেমে এক বিস্ফোরক...