Friday, June 26, 2026

কয়লা কাণ্ডে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ আইপিএস অফিসার তথাগত বসুকে

Date:

Share post:

কয়লা পাচার কাণ্ডে (coal scam)ব্যবসায়ী অনুপ মাঝি ওরফে লালার (lala)খোঁজ এখনও পায়নি সিবিআই(cbi)। কিন্তু তল্লাশি এবং ধরপাকড় চলছে জোরকদমে। এদিকে কয়লা পাচার কাণ্ডে এই প্রথম কোনও আইপিএস অফিসারকে জেরা করা হল।  সোমবার সকালে নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজিরা দেন চন্দননগর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার আইপিএস তথাগত বসু (Ips tathagata basu)। এর আগে তিনি হুগলির জেলাশাসক ছিলেন। কয়লাকাণ্ডে এই প্রথম কোনও আইপিএস অফিসার জেরার মুখে পড়লেন বলে জানিয়েছে সিবিআই।

এর আগে,  গত ৩১ তারিখ কয়লা কাণ্ডে হুগলির কোন্নগরের ২ ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি অভিযান চালায় সিবিআই। অমিত সিং ও নবীন সিং-এর বাড়িতে হানা দেয় সিবিআই। ওই দুই ব্যবসায়ীর বিরুদ্ধে হাওলার মাধ্যমে টাকা পাচারের অভিযোগ রয়েছে বলে সিবিআই সূত্রে দাবি।

Advt

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...