Friday, June 5, 2026

জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এবার অযোধ্যায় মসজিদের ভিত্তিপ্রস্তর

Date:

Share post:

অযোধ্যার ‘রাম জন্মভূমি মন্দির’ (Ram Mandir) নির্মাণের কাজ বহুদিন আগেই শুরু হয়েছে৷ করোনা আবহেই

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে অযোধ্যায় রামমন্দির নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে।

এবার মসজিদের (Ayodhya Mosque) ভিত্তিপ্রস্তর (Foundation) অনুষ্ঠান৷

আগামী ২৬ জানুয়ারি, দেশের সাধারণতন্ত্র দিবসের দিনেই বৃক্ষরোপণ এবং ভারতের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়েই হবে বহু প্রতীক্ষিত মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন। ওই অনুষ্ঠানের নির্ঘণ্ট প্রকাশ করেছে সুন্নি ওয়াকফ বোর্ডের IICF বা ইন্দো-ইসলামিক কালচারাল ফাউন্ডেশন৷
(INDO- ISLAMIC CULTURAL FOUNDATION)৷ এক
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মসজিদ নির্মাণের ক্ষেত্রে সাধারণ মানুষের স্বার্থে নানা প্রকল্পের কথা বলা রয়েছে। তাই মানুষের স্বার্থেই গাছ লাগানো। এতে সমাজ পরিবেশ বাঁচানর প্রতি আরও দায়বদ্ধ হবে। পাশাপাশি, বৃক্ষরোপণের মাধ্যমে আবহাওয়া পরিবর্তনের বিষয়ে বার্তা দেওয়া হবে সাধারণ মানুষকে, যাতে সকলেই সচেতন হন।

আরও পড়ুন:২০১৯-এ প্রকাশ্যে এলেও চিনে করোনা অনেক আগেই, দাবি উহানের বিজ্ঞানীদের

অযোধ্যার রামমন্দির থেকে ২৫ কিলোমিটার দূরে অত্যাধুনিক এই মসজিদ নির্মিত হবে। ২৬ জানুয়ারি সকাল ৮:৩০টায় মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপিত হবে। রবিবার মসজিদের ৯ ট্রাস্টি বোর্ড একত্রে বৈঠক করে। সেখানে বিদেশি বিনিয়োগকারীদের দেওয়া অর্থের ক্ষেত্রে আয়কর দফতরের ছাড়পত্র পাওয়া-সহ একাধিক বিষয়ে আলোচনা হয়।
৫ একর জায়গায় মসজিদের পাশাপাশি তৈরি হবে ৩০০ শয্যার মাল্টি-স্পেশ্যালিটি হাসপাতাল(Mosque and Hospital)৷
মসজিদ চত্বরে থাকবে পার্কিংয়ের ( Car Parking) ব্যবস্থা। পাঁচ একর জমিতে কমিউনিটি কিচেন এবং গ্রন্থাগার, মিউজিয়াম, ইন্দো- ইসলামিক কালচারাল রিসার্চ সেন্টার, প্রকাশনা সংস্থা তৈরি হবে। ইতিমধ্যেই অযোধ্যা ডিস্ট্রিক্ট বোর্ড মাটি পরীক্ষাও শুরু করেছে।

Advt

Related articles

তৃণমূলের নতুন কমিটি গঠন: পরিষদীয় ইস্যুতে আদালতে যাচ্ছে দল

৩ জুন দলের সব কমিটি ভেঙে দেওয়ার পরে ৫ জুনই নতুন কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। একদিকে একাধিক...

কর্মিসভা ডাকুন, বুঝবেন কত ধানে কত চাল: দিল্লিতে দলীয় সাংসদদের বার্তা কুণালের

রাজ্যের বিধানসভা নির্বাচনের পরে যেভাবে বিধানসভায় নতুন রাজনৈতিক ছক প্রকাশ্যে, সেই একই খেলা দিল্লির সংসদেও খেলার চেষ্টা বিজেপির।...

টাকার বিনিময়ে হকারদের জায়গা দেওয়ার অভিযোগ! গাড়ি ফেলে বেপাত্তা কাউন্সিলর সুশান্ত ঘোষ

ভিন রাজ্য থেকে গ্রেফতার কলকাতার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। তোলাবাজির অভিযোগে বেশ কয়েকদিন ধরে তাঁকে খুঁজছিল...

শনিতে মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক, বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে উদ্যোগ কেন্দ্রের

রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলার প্রকল্পগুলির অনুমোদন দিচ্ছে না কেন্দ্রে- এই অভিযোগ সবসময়ই করতে বিগত তৃণমূল সরকার। সেই অভিযোগেই...