Friday, June 26, 2026

২০১৯-এ প্রকাশ্যে এলেও চিনে করোনা অনেক আগেই, দাবি উহানের বিজ্ঞানীদের

Date:

Share post:

করোনার(coronavirus) উৎস কোথা থেকে গত দুই বছর ধরে এই প্রশ্নই ভাবিয়ে তুলেছে বিশ্বের তাবড় তাবড় বিজ্ঞানীদের। জল্পনায় কখনও স্থান নিয়েছে সামুদ্রিক মাছ, বন্য জীবজন্তু এবং সর্বাগ্রে বাদুড়। সম্প্রতি ভাইরাসের উৎস খুঁজতে ও উহান সফরে গিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার(World health organisation) একটি বিশেষজ্ঞ দল। তার আগেই অবশ্য উঠে এলো আরো এক বিস্ফোরক তথ্য।

সম্প্রতি চিনের বিজ্ঞানীরা তরফে দাবি করা হয়েছে। ২০১৯ সালে এই ভাইরাস ব্যাপক আকার নিলেও এর শুরুটা হয়েছিল ২০১৭ সাল থেকে। চিনের(China) উহান ল্যাবের বিজ্ঞানীদের স্বীকারোক্তি, একটি গুহা থেকে বাদুরের নমুনা সংগ্রহ করার সময় বাদুরের কামড় লেগেছিল। উহানের ল্যাবের এক গবেষক বলেছেন, নমুনা সংগ্রহের সময় একটি বাদুরের পাখনার অংশ তাঁর হাতে থাকা রবারের গ্লাভসের মধ্যে দিয়ে হাতে লেগেছিল ছুঁচের মতো। সেটা ছিল ২০১৭ সালের ঘটনা। সংবাদ মাধ্যমেও প্রকাশিত হয়েছে বিষয়টি আর এই ঘটনার পর গোটা বিষয়টি নিয়ে বেশ চিন্তিত বর্তমানে চিন সফরে থাকা হু-এর বিজ্ঞানীরা। সঙ্গত গত ১৪ জানুয়ারি বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি দল উহানে গিয়েছে। যে দলে রয়েছেন ১৩ জুন আন্তর্জাতিক বিশেষজ্ঞ। তাদের লক্ষ্য করোনার উৎস খুঁজে বের করা।

আরও পড়ুন:এখনই বঙ্গ থেকে বিদায় নিচ্ছে না শীত, আরও নামবে পারদ

অন্যদিকে গত বছর জুন মাসে করোনার সংক্রমণ নিয়ে শ্বেতপত্র প্রকাশ করেছিল চিন। যেখানে জানানো হয়, উহানে প্রথম করোনা ধরা পড়ে ২৭ ডিসেম্বর। আর ১৯ জানুয়ারি প্রথম বোঝা যায় এই ভাইরাসের সংক্রমণের গতি এবং মারণ ক্ষমতা। ৬ জুন আমেরিকায় বিশ্বের ৮ টি দেশকে নিয়ে তৈরি হয় ইন্টার পার্লামেন্টারি অ্যালায়েন্স অন চায়না। তারপরেই চিন এই তথ্য দেয়। চিনের তরফে দাবি করা হয়, ২৭ ডিসেম্বরের পরেই বিশেষজ্ঞ কমিটি তৈরি হয় দেশে। পাশাপাশি টেস্টও শুরু হয়। কিন্তু ভাইরাসটি অতি সংক্রামক হওয়ায় তা রোখা যায়নি। সেই সময় বাদুড় কিংবা প্যাঙ্গোলিন থেকে করোনা ছড়ানো সন্দেহ করা হলেও, তার স্বপক্ষে প্রমাণ হাতে আসেনি।

Advt

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...