Wednesday, June 24, 2026

‘মহিলা না হলে কলার ধরে…’, SDM-কে হুমকি দিয়ে বিতর্কে কংগ্রেস বিধায়ক

Date:

Share post:

মহিলা আধিকারিককে কুমন্তব্য করে এবার বিতরকের শিরোনামে উঠে এলেন মধ্যপ্রদেশের(Madhya Pradesh) এক কংগ্রেস বিধায়ক(Congress MLA)। সম্প্রতি সেই ঘটনার ভিডিও প্রকাশ্যে আসার পর মুখ পুড়েছে মধ্য প্রদেশ কংগ্রেসের। যেখানে দেখা যাচ্ছে আঙুল উঁচিয়ে সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেটকে(SDM) হুমকি দিচ্ছেন কংগ্রেস বিধায়ক হর্ষ বিজয় গেহলট(Harsh Vijay Gehlot)।

গত রবিবার ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের রতলাম জেলার সাইলানা শহরে। ঐদিন দিল্লি সীমান্তে আন্দোলনরত কৃষকদের সমর্থনে এবং তিনটি কৃষি আইন তুলে নেওয়ার দাবিতে মধ্যপ্রদেশে ট্রাক্টর মিছিলের আয়োজন করেছিল কংগ্রেস। মূল উদ্যোক্তা ছিলেন কংগ্রেস বিধায়ক হর্ষ বিজয় গেহলট। বিশাল ভিড় সঙ্গে নিয়ে সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেটের অফিসে স্মারকলিপি জমা দিতে যান ওই বিধায়ক। তবে অফিসের সামনে এসে বেশ কিছুক্ষন দাঁড়িয়ে থাকতে হয় তাদের। অফিস থেকে বের হতে কিছুটা সময় নেন আধিকারিক কামিনী ঠাকুর। তাতেই চটে ওঠেন ওই বিধায়ক।

আরও পড়ুন:টাটার ‘অ্যালট্রজ ইভি’: একবার চার্জেই চলবে ১০০০ কিমি

ওই আধিকারিক দেরি হওয়ার কারণ ব্যাখ্যা করতে চাইলে রীতিমতো ধমক দিয়ে তাকে চুপ করানোর চেষ্টা করা হয়। ভিডিওতে দেখা যাচ্ছে উত্তপ্ত বাক্যবিনিময়েরপর রীতিমতো আঙুল উঁচিয়ে আধিকারিককে উদ্দেশ্য করে হর্ষ বিজয় গেহলট বলছেন, ‘আপনি একজন মহিলা। যদি পুরুষ হতেন, তবে কলার ধরে টেনে এনে হাতে স্মারকলিপি ধরাতাম।’ সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হতে খুব বেশি সময় লাগেনি। এরপরই ওই বিধায়কের নিন্দায় সরব হয়ে ওঠেন নেটিজেনরা।

Advt

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...