Wednesday, June 24, 2026

কাল খেজুরিতে শুভেন্দু, পাল্টা চন্দ্রকোণায় কুণালের সভা

Date:

Share post:

কাল, মঙ্গলবার সকলের লক্ষ্য মেদিনীপুর (Medinipur)। খেজুরিতে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সভা, চন্দ্রকোণায় কুণাল ঘোষের (Kunal Ghosh) সভা। শুভেন্দু বলবেন, পাল্টা কুণালও। ফলে জমজমাট মঙ্গলবারের বিকেল।

চন্দ্রকোণায় ৪৮ ঘন্টা আগেই সভা করেছিলেন শুভেন্দু। পাল্টা কাল, মঙ্গলবার তৃণমূলের সভা, প্রধান বক্তা কুণাল ঘোষ। পশ্চিম মেদিনীপুরের সভাপতি অজিত মাইতির নেতৃত্বে প্রস্তুতি সারা। এলাকার তৃণমূল কর্মীরাও রেকর্ড জমায়েত করতে দৃঢ় প্রতিজ্ঞ। আর নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীর মেগা সভা হল সোমবার। শুভেন্দুর দাবি, কাল, মঙ্গলবারের সভা থেকে মুখ্যমন্ত্রীর বক্তব্যের যথাযথ জবাব দেবেন তিনি। শুভেন্দুর দাবি, মুখ্যমন্ত্রীর সভায় জেলা ও রাজ্যের বাইরে থেকে সমর্থক আনা হয়েছে। পাল্টা তৃণমূল বলছে, লোক দেখে ঘাবড়ে গিয়েই শুভেন্দু এসব কথা বলছেন।

এর আগে পূর্ব মেদিনীপুরের পটাশপুর ও কাঁথিতে তৃণমূলের জনসভায় প্রধান বক্তা ছিলেন কুণাল। রাতের সভায় ছিল চোখে পড়ার মতো ভিড়। চন্দ্রকোণার সভা থেকে নতুন কোন অভিযোগের তীর ছোড়েন কুণাল, সে নিয়ে আগ্রহ তৈরি হয়েছে তুমুল।

সব মিলিয়ে মঙ্গলবার দুপুরের পর থেকে সকলের চোখ থাকবে চন্দ্রকোণা ও খেজুরিতে।

আরও পড়ুন-নন্দীগ্রামে প্রার্থী মমতা: দেখে নিন কীভাবে বিপাকে পড়ল বিজেপি

Advt

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...