Saturday, April 4, 2026

এখনই বঙ্গ থেকে বিদায় নিচ্ছে না শীত, আরও নামবে পারদ

Date:

Share post:

বঙ্গ (West Bengal) থেকে এখনই যাচ্ছে না শীত (Winter)। যদিও আগামী দু’দিন বাড়বে তাপমাত্রা। ফের শুক্রবার থেকে নামবে পারদ বাড়বে শীত। আজ সকালে উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই কুয়াশা ছিল। সোমবার উত্তরবঙ্গের দৃশ্যমানতা অনেকটাই কম থাকবে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের অনেকটা নীচে থাকায় আজও বেশ কিছু জেলায় শীতল দিনের সম্ভাবনা।

আগামী দু’দিন তাপমাত্রা বাড়বে পশ্চিমবঙ্গে। শুক্রবার থেকে আবারও নামবে পারদ। শনি-রবি ফের জমিয়ে শীতের উইকেন্ড। কলকাতায় আজ সামান্য কমল তাপমাত্রা। সকালে কুয়াশা থাকলেও বেলায় পরিষ্কার আকাশ। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৭ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.৪ ডিগ্রি। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৮ শতাংশ।

মঙ্গলবার থেকে উত্তর পশ্চিম ভারতে ফের উত্তুরে হাওয়ার দাপট চলবে। শৈত্যপ্রবাহের সম্ভাবনা বুধ ও বৃহস্পতিবার দিল্লি সহ উত্তর-পশ্চিম ভারতে। আগামী দু-তিন দিন ঘন কুয়াশার দাপট থাকবে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, উত্তর প্রদেশ ও বিহারে। বৃহস্পতিবার রাতে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে জম্মু-কাশ্মীরে। দক্ষিণ ভারত থেকে উত্তর পূর্ব মৌসুমি বায়ু বিদায় নিচ্ছে মঙ্গলবার।

আরও পড়ুন : পশ্চিম মেদিনীপুরে বিজেপির মণ্ডল অফিসে তালা ঝোলালেন কর্মীরা

Advt

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...