Saturday, April 4, 2026

সুরাতের রাস্তার ধারে শুয়ে থাকা শ্রমিকদের পিষে দিল ট্রাকের চাকা, মৃত ১৫

Date:

Share post:

রাস্তার ধারে শুয়েছিলেন ১৮ জন শ্রমিক। আর ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। শ্রমিকদের পিষে দিল ট্রাকের চাকা। ঘটনাটি ঘটেছে গুজরাতের ( Gujrat) সুরাতে (Surat)। ঘটনায় মারা গিয়েছেন ১৫ জন।

জানা গিয়েছে, সোমবার রাতে সুরাতে কোসাম্বার কাছে পিপলোদ গ্রামে রাস্তার ওপর শুয়ে ছিলেন ১৮ জন শ্রমিক। রাতের অন্ধকারে, বেপরোয়া ট্রাকচালক তাঁদের পিষে দিয়ে বেরিয়ে যায়। তাতে মৃত্যু হয় ১৫ জনে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের ভর্তি করা হয়েছে হাসপাতালে।

মান্ডবীর দিকে যাচ্ছিল ট্রাকটি। প্রথমে উল্টোদিক থেকে আখ-বোঝাই ট্র্যাক্টরের সঙ্গে ধাক্কা লাগে ঘাতক ট্রাকটির। এরপরই রাস্তার ধারে শুয়ে থাকা শ্রমিকদের পিষে দেয় ট্রাকটি।

পুলিশ সূত্রে খবর, শ্রমিকরা সকলেই রাজস্থানের (Rajasthan) বাঁসওয়াড়া জেলার কুশলগটের বাসিন্দা। মৃতদের ময়নাতদন্তের নির্দেশ দিয়েছে পুলিশ। ঘাতক ট্রাকচালকের খোঁজে নেমেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজও।

আরও পড়ুন : ‘মহিলা না হলে কলার ধরে…’, SDM-কে হুমকি দিয়ে বিতর্কে কংগ্রেস বিধায়ক

Advt

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...