Saturday, April 4, 2026

কোভিড পজিটিভ অভিনেত্রী লিলি চক্রবর্তীর, বাড়িতেই চিকিৎসাধীন

Date:

Share post:

কোভিড (Covid 19) পজিটিভ অভিনেত্রী লিলি চক্রবর্তীর (Lily Chakraborty)। জ্বর না কমায় তাঁর বাড়ির সদস্যরা করোনা পরীক্ষা করান। পরেই রিপোর্ট পজেটিভ আসে অভিনেত্রীর। ডাক্তারের পরামর্শে নিজের বাড়িতেই চিকিৎসাধীন তিনি।

জানা গিয়েছে, তাঁর ওষুধ চলছে। গত ২৪ ঘণ্টায় জ্বর আসেনি। শ্বাসকষ্টও নেই। অভিনেত্রী এক সংবাদমাধ্যমকে জানান, “জ্বর এখন একেবারেই আসছে না। আপাতত ডাক্তারের পরামর্শে বাড়িতেই ট্রিটমেন্ট হচ্ছে। নার্সিংহোমে ভর্তি হওয়ার মত পরিস্থিতি এখনও তৈরি হয়নি। তবে প্রাথমিকভাবে হাসপাতালের সঙ্গে কথা বলা আছে। বাড়িতে থেকেই যখন সুস্থবোধ করছি তাহলে নার্সিংহোমে যাব কেন? শারীরিক দিক থেকে যদি খুব অসুস্থ লাগে অবশ্যই নার্সিংহোমে যাব। আপাতত তেমন কিছুই মনে হচ্ছে না।”

সম্প্রতি অভিনেত্রী লিলি চক্রবর্তীকে ‘বৃদ্ধাশ্রম’ ধারাবাহিকে দেখছিলেন দর্শকরা।

আরও পড়ুন-বৃষ্টি হবে উত্তরবঙ্গে, জাঁকিয়ে শীত দক্ষিণে

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...