Monday, June 22, 2026

অসমে কংগ্রেস, বাম, আজমলের দল একসঙ্গে ভোটে লড়বে

Date:

Share post:

অসমের (Assam) নির্বাচনে বিজেপিকে (BJP) রুখতে একজোট হল কংগ্রেস, এআইইউডিএফ, বাম সহ প্রায় সবক’টি প্রধান বিরোধী দল (Congress AIUDF CPI CPM CPIML)। এই প্রথমবার একসঙ্গে এল কংগ্রেস ও আজমলের এআইইউডিএফ। মূলত মুসলমান সম্প্রদায়ের ভোট পায় আজমলের দল। আর এই জোটকে ‘অসাধু’ জোট বলে চিহ্নিত করেছে বিজেপি৷

আগামী এপ্রিল-মে মাসে বাংলার সঙ্গেই ভোট হবে অসমে(Assembly election 2021)। এই প্রথম অসমে ক্ষমতায় এসেছে বিজেপি৷ ওই রাজ্যে ফের পদ্ম ফোটাতে মরিয়া গেরুয়া শিবির৷ আর বিজেপিকে রুখে দিতে মঙ্গলবার একজোট হলো বিরোধ রাজনৈতিক দলগুলি৷ এদিন ৬ বিরোধী দল একসঙ্গে সাংবাদিক সম্মেলন করে জোটের কথা ঘোষণা করে। জোটে অংশ নেওয়া দলগুলি হল, কংগ্রেস, বদরুদ্দিন আজমলের এআইইউডিএফ, সিপিআই, সিপিএম, সিপিআইএমএল এবং এক সময়ের সাংবাদিক অজিত কুমার ভুঁইয়ার গঠন করা দল ‘গণমোর্চা’।

এআইসিসির দুই পর্যবেক্ষক ভূপেশ বাগেল ও মুকুল ওয়াসনিক সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন। অসম কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত জিতেন্দ্র সিং বলেছেন, অসমের সংস্কৃতি ও সত্ত্বাকে বিজেপির বিভেদকামী রাজনীতির থাবা থেকে বাঁচানোর জন্যই সব দল এক মঞ্চে এসেছে।

গত বিধানসভা ভোটে কংগ্রেস দখলে রাখতে পারে ২০ আসন, এআইইউডিএফ জেতে ১৪। জোটের বাকিগুলি কোনও আসনই পায়নি। অন্যদিকে শাসক জোটে বিজেপির সঙ্গে রয়েছে অসম গণ পরিষদ ও ইউনাইটেড পিপলস পার্টি লিবারেল। বিজেপি বলেছে, তিন C -কংগ্রেস, কম্যুনিস্ট ও কমিউনাল-রা অসাধু জোট করেছে।

আরও পড়ুন- ‘নোবেল পদকটা দিতে পারেননি মমতা, তাই ‘বঞ্চিত’ শুভেন্দু দল ছেড়েছেন’: খেজুরিতে মদন মিত্র

Advt

Related articles

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...

রোনাল্ডোকে নিয়েই অশান্তি পর্তুগাল শিবিরে? জবাব দিলেন কোচ মার্টিনেজ

বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচের পর মঙ্গলবার পর্তুগালের(Portugal)  প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রথম ম্যাচ ড্র করার পর থেকে কম...

মহানগরে হরিহরণের সঙ্গীত জীবনের ৫০ বছর উদযাপন, গজল সন্ধ্যায় মাতল নজরুল মঞ্চ

গানের শহর কলকাতায় সুরের জাদু ছড়ালেন 'উস্তাদ-এ-গজল' হরিহরণ (Hariharan)। ২০ জুন (২০২৬) কলকাতার নজরুল মঞ্চে বসেছিল তাঁর একক...