Thursday, June 25, 2026

যারা যাচ্ছে ভালো হয়েছে, আপদ বিদায় হয়েছে: মমতা

Date:

Share post:

দলবদলুদের নিয়ে দ্ব্যর্থহীন ভাষায় বার্তা দিলেন তৃণমূল নেত্রী। পুরুলিয়া জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) বললেন, “যারা যাচ্ছে ভালো হয়েছে, আপদ বিদায় হয়েছে”। ভোটের মুখে শাসক দল ছেড়ে বিজেপিতে (Bjp) যাওয়ার হিড়িক পড়েছিল। আগেই সেই বিষয় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্ব জানিয়েছিলেন যারা যাচ্ছে যাক, তাতে তৃণমূলের কোন সমস্যা হবে না।

শুভেন্দু অধিকারী-(Shubhendu Adhikari) সহ বেশ কয়েকজন তৃণমূল (Tmc) ছেড়ে বিজেপিতে যাওয়ায় বাংলা রাজনীতিতে বেশ চর্চা শুরু হয়েছে। এর আগে তৃণমূলের প্রথম সারির অনেক নেতাই বলেছেন এজেন্সির ভয় পিঠ বাঁচাতে শাসক দল ছেড়ে গেরুয়া শিবিরের নাম লেখাচ্ছে অনেকেই তাতে তৃণমূলের সমস্যা হবে না। সোমবার নন্দীগ্রাম (Nandigram) দাঁড়িয়ে অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, যারা তাঁকে আপবাদ দিচ্ছে তাদের সম্পর্কে তিনি কিছু বলতে চান না। তাঁদের ভালো হোক। তবে বাংলা বেচতে চাইলে তিনি ছেড়ে দেবেন না। মঙ্গলবার পুরুলিয়ার (Purulia) জনসভায় দাঁড়িয়ে তিনি বলেন, রাজনীতিতে তিন ধরনের লোক আছে, লোভী-ভোগী-ত্যাগী। প্রথম শ্রেণীর লোক দল ছেড়ে অন্য দলে নাম লেখাচ্ছে। মমতা বলেন, “এতে দলের ভালই হচ্ছে। আপদ বিদায় হচ্ছে। থাকলে আরো জ্বালাত”। নাম না করে এটা শুভেন্দু অধিকারী সহ দলত্যাগী নেতাদের প্রতি কটাক্ষ বলে মত রাজনৈতিক মহলের।

পাশাপাশি, মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তৃণমূল সবাইকে নিয়ে চলে। এই সরকার সবার কথা চিন্তা করে সব ভাষাভাষী মানুষকে স্বীকৃত দিয়েছে।

 

Related articles

বিশ্বকাপের মধ্যেই অবসরের সিদ্ধান্ত, মেসি-রোনাল্ডোর রেকর্ড স্পর্শ ওচোয়া

চেক প্রজাতন্ত্রকে ৩-০ গোলে হারাল মেক্সিকো। তবে মেক্সিকোর জয়কে ছাপিয়ে চর্চায় উঠে এলেন গোলরক্ষক ওচোয়া(Guillermo Ochoa )। মেসি-রোনাল্ডোর...

মেট্রোর লাইনে যাত্রী! বাঁশদ্রোণীতে মহিলার কাণ্ডে চাঞ্চল্য

আত্মহত্যার জেরে মেট্রো বিভ্রাট কলকাতা মেট্রোর (Kolkata Metro) চেনা ছবি। তবে এবার প্ল্যাটফর্ম বদলাতে গিয়ে বিপত্তি! ভুল প্ল্যাটফর্মে...

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে! বিধানসভায় কার নাম মুখ্যমন্ত্রীর মুখে

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে- তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় বিবৃতিতে দিতে গিয়ে কার নাম বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...