Sunday, June 21, 2026

মমতার পাশে থাকার বার্তা অখিলেশের, ২০১৯-র সমীকরণ ফিরে আসছে বঙ্গে?

Date:

Share post:

দু’বছর আগে ২০১৯ এর লোকসভা নির্বাচনের আগে বিজেপি বিরোধী সব আঞ্চলিক দল এককাট্টা হয়েছিল। ওই বছরের ১৯ জানুয়ারি ব্রিগেডে দেশের বহু দলকে ডেকে এনেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তুলেছিলেন বিজেপি বিরোধিতার রব। যদিও নিজের রাজ্যেই বিজেপির কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিল তৃণমূলকে।২০২১-এর নির্বাচন যত এগিয়েছে, ততই তৃণমূল ভাঙিয়ে আরও শক্তি সঞ্চয় করেছে বিজেপি। এই পরিস্থিতিতে কী ফের ২০১৯-র সমীকরণ ফিরে আসছে বঙ্গে?

আরও পড়ুন-জার্মানিতে নতুন প্রজাতির করোনার সন্ধান, আক্রান্ত ১০০

শিবসেনা এর আগেই মমতাকে সাহায্য করতে এবং বিজেপির ‘হিন্দু ভোটে’ থাবা বসাতে বঙ্গ নির্বাচনে লড়ার কথা ঘোষণা করেছে শিবসেনা। বিজেপির আদিবাসী ভোটেও থাবা বসাতে রাজ্যে আসছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। এবার সেই পথেই হাঁটার কথা ঘোষণা করলেন অখিলেশ।

মঙ্গলবার উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ দাবি করেন, কৃষকরা এই বিজেপি সরকারকে পথে বসিয়ে দেবে এবং তারপরেই গোটা দেশে ফের গণতন্ত্র প্রতিষ্ঠা হবে।
তিনি আরও দাবি করেন যে আগামী ২০২২ এর বিধানসভা নির্বাচনে ফের একবার রাজ্যে ক্ষমতায় ফিরবে এবং সরকার গঠন করবে।

Related articles

সকাল সকাল আজ শহরে কী কী কর্মসূচি প্রধানমন্ত্রীর

দুদিনের সফরে রাজ্যে এসেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছেন। সরকারি...

আজ ভোর ৪টে থেকে মেট্রো পরিষেবা শহরে

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) এবং NEET-UG পরীক্ষার (NEET UG Exam) জন্য রবিবার ভোর চারটে থেকেই মেট্রো...

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...