Friday, June 12, 2026

জার্মানিতে নতুন প্রজাতির করোনার সন্ধান, আক্রান্ত ১০০

Date:

Share post:

এবার জার্মানিতে করোনার নতুন এক স্ট্রেনের দেখা মিলল। ব্রিটেন ও দক্ষিণ আফ্রিকার পর দক্ষিণ জার্মানির বাভারিয়ায় নতুন প্রজাতির এই করোনার সন্ধান মিলেছে । জার্মান স্বাস্থ্য দফতরের আধিকারিকরা বিষয়টি নিয়ে উদ্বিগ্ন ।
করোনার নতুন একটি প্রজাতি ইতিমধ্যে ব্রিটেনের স্বাস্থ্য ব্যবস্থা প্রায় বেহাল করে ছেড়েছে। সে দেশের অধিকাংশ জায়গায় নতুন করে লকডাউন ঘোষণা করা হয়েছে। ব্রিটেনের সঙ্গে বিমান যোগাযোগ বিচ্ছিন্নও করে দেয় একাধিক দেশ ।

আরও পড়ুন-‘পরাক্রম দিবস’ নয়, নেতাজির জন্মদিনে রাজ্যে ‘দেশনায়ক দিবস’ পালন করবেন মুখ্যমন্ত্রী
এছাড়াও আরও এক নতুন প্রজাতির করোনা ভাইরাস পাওয়া গেছে দক্ষিণ আফ্রিকায়। তাতে এখনও  পর্যন্ত আক্রান্ত ৩৫ জন। জার্মানিতে প্রায় ১০০ জন নতুন প্রজাতির করোনা পজিটিভ । জার্মানির স্বাস্থ্য দফতর জানিয়েছে, নতুন প্রজাতির করোনা অতি সংক্রামক কিংবা কোভিড-১৯ এর থেকে বেশি প্রাণঘাতী কিনা তা এখনও স্পষ্ট নয়। এনিয়ে আরও পরীক্ষার প্রয়োজন।
নতুন প্রজাতির করোনা নিয়ে কী পদক্ষেপ নেওয়া হবে তা ঠিক করতে দেশের ১৬ প্রদেশের প্রধানদের নিয়ে বৈঠকে বসছেন জার্মানিক চ্যান্সেলর অ্যাঙ্গেলা মর্কেল। নভেম্বরের শুরু থেকেই জার্মানিতে স্কুল, কলেজ, দোকান, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ। এবার আরও কড়া হাতে লকডাউন ঘোষণা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে জার্মানির সংবাদমাধ্যম।

Related articles

CID-র সঙ্গে কী আলোচনা কীভাবে সংবাদমাধ্যমে: আদালতে যাওয়ার দাবি অভিষেকের

বারবার তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করেছেন। পরবর্তীকালেও তার ব্যতিক্রম হবে না। কিন্তু এবার সেই তদন্তকারী সংস্থার দায়বদ্ধতা ও বিশ্বাসযোগ্যতা...

নবান্নে শুদ্ধিকরণ পর্ব? ফাইলের থেকে গুরুত্ব পাচ্ছে গঙ্গাজল

ক্ষমতার পালাবদলের পর নবান্নে (Nabanna) প্রশাসনিক কাজ, মানুষের সমস্যার সমাধানের বদলে এখন শুরু হয়েছে 'শুদ্ধিকরণ পর্ব'। সরকারি দফতরে...

জাতীয় সড়ক আটকে আন্দোলন নয়: প্রশাসনিক বৈঠক থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

পূর্ব নির্ধারিত সূচি মতো শুক্রবার উত্তরবঙ্গের প্রথম প্রশাসনিক কর্মসূচিতে মালদহে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই...

দেব, আপনি কোন দিকে? মমতা না মোদি?

লোকসভার বিদ্রোহীদের দিল্লির বৈঠকে হাজির। আবার সংবাদ মাধ্যমের সামনে বলছেন, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, আমি তার সঙ্গে আছি।...