Monday, April 13, 2026

দোরগড়ায় একুশের ভোট, রাজ্যে আজ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ

Date:

Share post:

রাজ্যে আজ পা রাখছে নির্বাচন কমিশনের (Election Commission) ফুল বেঞ্চ। এই দলে থাকছেন চিফ ইলেকশন কমিশনার সুনীল অরোরা(Sunil Arora) এবং দুই ইলেকশন কমিশনার রাজীব কুমার ও সুশীল চন্দ্র। কমিশন সূত্রে খবর, বেলা ১২টা নাগাদ রাজ্যে আসবেন ডেপুটি ইলেকশন কমিশনার সুদীপ জৈন। সন্ধে ৬টা নাগাদ আসবেন চিফ ইলেকশন কমিশনার সুনীল আরোরা-সহ বাকিরা।

দিনকয়েক আগে বাংলা সফরে এসে রাজ্যের সব জেলার এসপিদের সঙ্গে বৈঠক করেন ডেপুটি ইলেকশন কমিশনার সুদীপ জৈন। ওই বৈঠকেই
রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভপ্রকাশ করেন তিনি৷ সূত্রের খবর, সেই কারণেই ২০১৬-র বিধানসভা নির্বাচনের তুলনায় এবারের নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা ৩০ শতাংশ বাড়তে পারে৷

জানা গিয়েছে, আজই সন্ধ্যা ৭টা নাগাদ রাজ্যের মুখ্যনির্বাচনী আধিকারিক আরিজ আফতাব, স্টেট পুলিশের নোডাল অফিসার তথা এডিজি আইনশৃঙ্খলা জ্ঞানবন্ত সিংয়ের সঙ্গে বৈঠকে বসবে ফুল বেঞ্চ।

Related articles

ডায়মন্ড হারবারে টাকা ভর্তি গাড়ি-সহ আটক ২ বিজেপি নেতা

ভোট (West Bengal 2026 Election) আবহে ফের উদ্ধার টাকা। এবার ডায়মন্ড হারবারে টাকা ভর্তি গাড়ি-সহ ২ বিজেপি নেতাকে...

নির্বাচনের প্রচারে গিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অভিনেতা সোহেল 

তৃণমূল কংগ্রেসের (TMC) হয়ে প্রচারে বিভিন্ন জায়গায় ঘুরছিলেন অভিনেতা সোহেল দত্ত (Actor Sohel Dutta)। বেশ কিছুদিন ধরেই চলছিল...

বিজেপির চার খেলার ষড়যন্ত্র ফাঁস করলেন মমতা

''দিল্লি কা লাড্ডুরা জেনে রেখো বাংলায় তোমাদের কোনও জায়গা নেই। অনেক মানুষ আত্মহত্যা করেছে। এখন তোমরা এসআইআর করছ।...

দালাল স্ট্রিটে বড় ধাক্কা, ১৬০০ পয়েন্ট পড়ল শেয়ার সূচক!

ইসলামাবাদে আমেরিকা-ইরানের শান্তি বৈঠক (US Iran Peace Talk) ভেস্তে যাওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) হুঁশিয়ারি বড় প্রভাব...