Thursday, June 18, 2026

আজ শপথ নেবেন আমেরিকার নতুন প্রেসিডেন্ট বাইডেন

Date:

Share post:

মার্কিন যুক্তরাষ্ট্রের (united states) ৪৬-তম প্রেসিডেন্ট (president) হিসেবে আজ শপথ নিতে চলেছেন জো বাইডেন (biden)। একইসঙ্গে দেশের প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস (harris)। ভারতীয় সময় রাত সাড়ে ১০টা নাগাদ বাইডেনের শপথ (oath) অনুষ্ঠান। করোনা পরিস্থিতিতে বিশ্বজুড়ে সরাসরি সম্প্রচার করা হবে শপথগ্রহণ অনুষ্ঠান।

জাতিবিদ্বেষ ও বিভাজনের মনোভাব দূরে সরিয়ে ঐক্যবদ্ধ আমেরিকা গড়ার লক্ষ্যে আজ শপথ নেবেন মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবথেকে বেশি বয়সী প্রেসিডেন্ট জো বাইডেন। গত নভেম্বরে তিনি পা দিয়েছেন ৭৮-এ। প্রথা অনুযায়ী, আমেরিকার প্রধান বিচারপতি জন রবার্টস ক্যাপিটল হিলের ওয়েস্ট ফ্রন্টের সামনে শপথবাক্য পাঠ করাবেন মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬ তম প্রেসিডেন্টকে। মার্কিন সুপ্রিম কোর্টের বিচারপতি সোনিয়া সোটোমায়োর শপথবাক্য পাঠ করাবেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে। পূর্ব ঘোষণা অনুযায়ী শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকবেন না বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্যাপিটল হিলের হিংসার ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সেজন্য কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে শপথ অনুষ্ঠানের কেন্দ্র। রাজধানী ওয়াশিংটনে জারি আছে জরুরি অবস্থা।

 

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...