Thursday, June 18, 2026

প্রথমবার জো বাইডেনকে শুভেচ্ছা জানালেন বিদায়ী ডোনাল্ড ট্রাম্প

Date:

Share post:

উত্তেজনাপূর্ণ পরিস্থিতি কাটিয়ে এবার শান্তিপূর্ণভাবেই ক্ষমতার রদবদল হবে, এমনটাই আশা করছেন আমেরিকাবাসী(America)। কড়া নিরাপত্তায় মোড়কে আজ আমেরিকার ৪৬ তম রাষ্ট্রপতি(president) হিসেবে শপথ গ্রহণ করবেন জো বাইডেন(Joe Biden)। উপ রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন কমলা হ্যারিস(Kamala Harris) তার আগেই এবার হবু রাষ্ট্রপতিকে শুভেচ্ছা বার্তা দিলেন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প(Donald Trump)।

ক্যাপিটাল হাউসের হিংসাত্মক পরিস্থিতি পর এক সপ্তাহ ধরে সর্বজনীনভাবে একটি শব্দও উচ্চারণ করেননি ডোনাল্ড ট্রাম্প। বিদায়বেলায় অবশেষে মৌনতা ভাঙলেন তিনি। হোয়াইট হাউসের তিনি জো বাইডেনকে শুভেচ্ছা জানিয়ে একটি পত্র লিখেছেন। যদিও হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে এই পত্র প্রকাশ করা হবে বাইডেনের শপথ গ্রহণের পর। যদিও ট্রাম্পের তরফে বাইডেনকে উদ্দেশ্য করে যে শুভেচ্ছা বার্তা লেখা হয়েছে তার সারমর্ম হল, আমেরিকাবাসীকে বাইডেন প্রশাসনের সফলতার জন্য প্রার্থনা করার অনুরোধ জানিয়েছেন তিনি।

আরও পড়ুন:আজ শপথ নেবেন আমেরিকার নতুন প্রেসিডেন্ট বাইডেন

এদিকে আজই আমেরিকার সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে রাষ্ট্রপতি পদে বসছেন জো বাইডেন (৭৪)। শপথ গ্রহণের উদ্দেশ্যে এ দিনই তিনি তার বাসস্থান ডেলাওয়্যার থেকে বিশেষ বিমানে রওনা দিয়েছেন ওয়াশিংটনের উদ্দেশ্যে। যদি তার আগে ডেলাওয়্যারবাসীর উদ্দেশ্যে এক বিদায়ী ভাষণে চোখ ভরে আসে তার। তিনি জানান, ‘আমার ভাবনাকে ক্ষমা করবেন। কিন্তু যখন আমি মারা যাব আমার হৃদয়ে ডেলাওয়্যার লেখা থাকবে। আমার শুধু একটাই আফসোস থাকবে যে সে এখানে নেই। কারন সে আমাকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে এবং পরিচয় করাতে ইচ্ছুক ছিল।’

Advt

Related articles

বহিষ্কৃত ঋতব্রত কেন বিরোধী দলনেতা, তৃণমূলের মামলার রায় ঘোষণা আজ 

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহাকে বহিষ্কার করেছে দল। বহিষ্কৃত বিধায়ক...

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...